Logo
Logo
×

Advertisement

জাতীয়

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ নভেম্বর ২০২৬, ০১:৩১ পিএম

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

গ্রেফতার নুরুল ইসলাম নাহিদ

Advertisement

রাজধানীতে গত ২৪ ঘণ্টায় পুলিশের অভিযানে ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। তাদের মধ্যে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের ১০৭ জন রয়েছেন।

বৃহস্পতিবার সকালে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের এক বার্তায় এ তথ্য জানানো হয়।

ডিএমপির অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম ও জনসংযোগ) নিয়াজ মেহেদী জানান, গ্রেফতার ব্যক্তিদের মধ্যে সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদসহ কার্যক্রম নিষিদ্ধ সংগঠনটির ১০৭ সদস্য রয়েছেন।

তিনি বলেন, রাজধানীতে এক ধরনের ‘ব্লক রেইড ও চিরুনি অভিযান’ চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের সদস্য এবং নাশকতায় জড়িতদের গ্রেফতার করা হচ্ছে।

ডিএমপির তথ্যানুযায়ী, গত ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন এলাকায় নিয়মিত অভিযানে মোট ৫৩৭ জনকে গ্রেফতার করা হয়েছে। একই সময়ে বিভিন্ন ঘটনায় ৬০টি মামলা হয়েছে।

বুধবার গভীর রাতে রাজধানীর উত্তরার বাসা থেকে সাবেক শিক্ষামন্ত্রী ও আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য নুরুল ইসলাম নাহিদকে গ্রেফতার করে পুলিশ।

একই রাতে উত্তরার আরেকটি বাসা থেকে অভিনেত্রী জ্যোতিকা জ্যোতিকে আটক করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

বৃহস্পতিবার কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা ‘লকডাউন’ কর্মসূচি ঘিরে আগের রাত থেকেই রাজধানীতে সতর্ক অবস্থানে ছিল পুলিশ।

সাম্প্রতিক দিনগুলোতে দেশের বিভিন্ন এলাকায় আওয়ামী লীগের কর্মসূচি ও সহিংসতার ঘটনার পর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা বাড়ানো হয়। রাজধানীতে ককটেল বিস্ফোরণ ও যানবাহনে আগুন দেওয়ার মতো ঘটনা ঠেকাতে পুলিশি টহল ও তল্লাশিচৌকির কার্যক্রম জোরদার করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

নিষিদ্ধ ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা হিমেল গ্রেফতার

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

আ.লীগের নাশকতার শঙ্কা, বিমানবন্দরে নিরাপত্তা বাড়ানোর নির্দেশ

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

ডিএমপির অভিযানে গ্রেফতার ৫৩৭, ককটেল-গান পাউডার উদ্ধার

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

‘আমি মরা ভাই নেব না’ নিহত বিএনপি নেতার বোনের আহাজারি

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

চট্টগ্রামে বিশেষ অভিযানে গ্রেফতার ৮৩৯

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

গাজীপুরে সাবেক কাউন্সিলর দুলাল গ্রেফতার

আরও পড়ুন

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

ঢাকায় চিরুনি অভিযানে গ্রেফতার ৫৩৭, আ. লীগের ১০৭ জন

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ

বাংলাদেশকে আঞ্চলিক এভিয়েশন হাব করতে আন্তর্জাতিক সহযোগিতায় গুরুত্বারোপ

ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের চেষ্টা, প্রতিবাদ জানালেন তারিন হোসেন

ভুয়া আবেদনে ইত্তেফাকের প্রকাশক পরিবর্তনের চেষ্টা, প্রতিবাদ জানালেন তারিন হোসেন

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

পুলিশের দুই কর্মকর্তা বরখাস্ত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম