Logo
Logo
×

Advertisement

এনসিপি

বিএনপির চাঁদাবাজি দিয়েই গণভোট করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ নভেম্বর ২০২৫, ১০:২৬ পিএম

বিএনপির চাঁদাবাজি দিয়েই গণভোট করা যাবে: নাসীরুদ্দীন পাটওয়ারী

নাসীরুদ্দীন পাটওয়ারী। ফাইল ছবি

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী বলেছেন, গণভোট করতে নাকি অনেক টাকা খরচ হবে। ৫ আগস্টের পরে বিএনপির একটি আসনের প্রার্থীই যে টাকা চাঁদাবাজি করেছে, সেই টাকা দিয়েই একটি গণভোট আয়োজন করা যাবে।

শনিবার বিকালে রাজধানীর পল্টনে জুলাই সনদ বাস্তবায়নে তরুণ আলেমদের ভাবনা শীর্ষক গোলটেবিল বৈঠকে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, বিএনপি এবং জামায়াতের মধ্যে একটি বোঝাপড়া হচ্ছে- এমনটা আমরা শুনতে পাচ্ছি। বিএনপি নোট অব ডিসেন্টের বিষয় থেকে সরে আসবে, আর নির্বাচনের আগে গণভোটের দাবি থেকে জামায়াত সরে আসবে- এ ধরনের একটি অভ্যন্তরীণ বোঝাপড়ার কথা আমরা শুনতে পাচ্ছি।

রাজনৈতিক দলের সিনিয়র নেতাদের সমালোচনা করে তিনি বলেন, ‘আমরা সিনিয়র নেতাদের এতদিন জমজমের পানি দিয়ে গোসল করিয়েছি, এখন তাদের বুড়িগঙ্গার পানি দিয়ে গোসল করাব। তাহলে তাদের মাথাটা খুলবে। তত্ত্বাবধায়ক সরকারের প্রয়োজন আছে। তবে এই নির্বাচন অন্তর্বর্তী সরকারের অধীনেই হবে।

অনুষ্ঠানে এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেন, যে রাজনৈতিক দলের জন্ম গণভোটের মাধ্যমে, তারা কীভাবে গণভোটের বিরুদ্ধে প্রচারণা চালায়। তিনি বিএনপির অবস্থানকে ‘আত্মঘাতী’ আখ্যায়িত করেন।

তুষার বলেন, ‘সেকুলারিজমকে এমন এক টক্সিক জায়গায় আওয়ামী লীগ সরকার নিয়ে গেছে যে, এখন বিষয়টা ইসলাম বনাম সেকুলারিজমে রূপ নিয়েছে। বাহাত্তরের সংবিধান বাংলাদেশে থাকতে পারে না। এটি বাংলাদেশের জনগণের সঙ্গে এক ধরনের জুলুম। অথচ কিছু রাজনৈতিক দল এখনো সেই সংবিধান টিকিয়ে রাখতে মরিয়া।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

হিন্দু সম্প্রদায়কে রাজনৈতিক স্বার্থে ব্যবহার হতে দেওয়া হবে না: এনসিপি

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

দেশবাসী তাকিয়ে আছে কবে স্বরাষ্ট্রমন্ত্রী পদত্যাগ করবেন: নাহিদ ইসলাম

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

আ. লীগ ভোট চুরি করেছে, বিএনপি ফলাফল: হাসনাত

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘জামায়াতী আদর্শের বিস্তারের’ অভিযোগ তুলে এনসিপি ছাড়লেন কেন্দ্রীয় নেতা

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পিপীলিকার পাখা গজায় মরিবার তরে’ — বিএনপিকে বললেন নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

এনসিপি সরকার গঠন করলে কে কোন মন্ত্রণালয় পাবেন, জানালেন পাটওয়ারী

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

সংখ্যালঘু নির্যাতন ও ধর্মীয় উগ্রবাদ আ.লীগের রাষ্ট্রীয় মদদে সাজানো ছিল: হাসনাত

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

‘বিএনপি ক্ষমতায় না থাকলে জামায়াত-এনসিপিকে ছিঁড়ে খাবে আ.লীগ’

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

গোয়েন্দা সংস্থাকে বিরোধী দলের পেছনে লাগানো বিপজ্জনক: হাসনাত

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম