Logo
Logo
×

Advertisement

এনসিপি

ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, মানিকগঞ্জ

প্রকাশ: ০২ জুলাই ২০২৬, ০৩:৩৪ পিএম

ফেসবুক লাইভে এসে এনসিপি নেতার পদত্যাগ

জাহিদুর রহমান তালুকদার। ফাইল ছবি

Advertisement

ফেসবুক লাইভে এসে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মানিকগঞ্জ জেলা আহ্বায়ক কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদার। তিনি এনসিপি মানিকগঞ্জ জেলা শাখার সাবেক প্রধান সমন্বয়কারী ছিলেন।

বুধবার (১ জুলাই) রাত সাড়ে ৮টার দিকে নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি পদত্যাগের ঘোষণা দেন।

লাইভে পদত্যাগের কারণ ব্যাখ্যা করতে গিয়ে জাহিদুর রহমান তালুকদার বলেন, এনসিপির কর্মপরিবেশ বা ওয়ার্ক এনভায়রনমেন্টের সঙ্গে আমি হয়তো নিজেকে খাপ খাওয়াতে পারিনি, অথবা এনসিপিও আমার সঙ্গে এডাপ্টেবল নয়। তিনি জানান, তিনি একজন রাজনৈতিক সচেতন মানুষ এবং রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তবে এই মুহূর্তে তিনি কোনো রাজনৈতিক দলে যোগ দিচ্ছেন না।

ভবিষ্যৎ রাজনৈতিক পরিকল্পনা প্রসঙ্গে জাহিদুর রহমান জানান, জুলাইয়ের চেতনা থেকে প্রশাসনিক, শাসনতান্ত্রিক ও রাজনৈতিক সংস্কারের যে প্রত্যাশা তৈরি হয়েছিল, ভবিষ্যতে যদি কোনো দলকে সেই প্রত্যাশা বাস্তবায়নের জন্য উপযুক্ত মনে হয়, তাহলে সে দলে যোগদানের বিষয়টি বিবেচনা করবেন।

উল্লেখ্য, ২০২৫ সালের ১৩ জুন এনসিপি মানিকগঞ্জ জেলায় ২৭ সদস্যবিশিষ্ট একটি সমন্বয় কমিটি গঠন করে। ওই কমিটিতে অ্যাডভোকেট জাহিদুর রহমান তালুকদারকে প্রধান সমন্বয়কারী হিসেবে দায়িত্ব দেওয়া হয়। পরবর্তীতে একই বছরের ৩ ডিসেম্বর ওই কমিটি বিলুপ্ত করে নতুন আহ্বায়ক কমিটি গঠন করা হলে তাকে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে দায়িত্ব দেওয়া হয়। সর্বশেষ দলীয় ও সাংগঠনিক পদ থেকে সরে দাঁড়ানোয় ফেসবুক লাইভে নিজের সিদ্ধান্তের কথা জানান তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

প্রধান নির্বাচন কমিশনারের পদত্যাগ দাবিতে রাজপথে ইন্ডিয়া জোট

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

এক রাতেই ৪০ মণ পেঁপে কেটে মাটিতে ফেলে গেল দুর্বৃত্তরা

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

শিক্ষক দিবসের ব্যানারে ‘শেখ হাসিনার বাংলাদেশ’, প্রধান শিক্ষক আটক

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

এবার বিএনপির সেই ২ নেতার পদ স্থগিত

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

আরও পড়ুন

কুষ্টিয়ায় নাসীরুদ্দীনের ওপর হামলা মামলা নেয়নি পুলিশ, বিক্ষোভ মিছিলেও বাধা

মামলা নেয়নি পুলিশ, বিক্ষোভ মিছিলেও বাধা

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

নতুন দায়িত্ব পেলেন আসিফ সারজিস ও মিতু

এনসিপি নেতার পদত্যাগ

এনসিপি নেতার পদত্যাগ

নাহিদ ইসলামের পোস্ট কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

কতটা ভয় পেলে ক্ষমতাসীন দলের নেতাকর্মীরা এতটা উন্মাদ হতে পারে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম