Logo
Logo
×
   

Advertisement

চাকরি

বেসরকারি সংস্থায় লোন অফিসারের চাকরি, পদ ২০০

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১২:৩৯ পিএম

বেসরকারি সংস্থায় লোন অফিসারের চাকরি, পদ ২০০

Advertisement

বেসরকারি সংস্থা সিএসএস লোন অফিসার পদে ২০০ কর্মী নিয়োগ দিচ্ছে। আগামী ১২ সেপ্টেম্বর থেকে ১৯ ডিসেম্বর পর্যন্ত দেশের বিভিন্ন স্থানে ৮টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। আগ্রহী প্রার্থীরা প্রয়োজনীয় সনদ ও অন্যান্য ডকুমেন্টস নিয়ে উপস্থিত হয়ে সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন।

লোন অফিসার

পদসংখ্যা: ২০০

চাকরির ধরন: নিয়মিত। জরিপের মাধ্যমে সদস্য ভর্তি, দল গঠন, ঋণ বিতরণ, নির্ধারিত সময়ে ঋণের কিস্তি ও সঞ্চয় আদায়।

শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা: স্নাতক/স্নাতকোত্তর। স্নাতক/স্নাতকোত্তর পাস প্রার্থীদের অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে অভিজ্ঞতাসম্পন্ন প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

কর্মস্থল: বাংলাদেশের যে কোনো এলাকায়।

বেতন (সর্বসাকল্যে): অস্থায়ী অবস্থায় ২৩,০৮০-২৫,০০০ এবং স্থায়ী হলে ২৫,৩২০-২৭,২৮০ টাকা।

বয়স: অনভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৫ বছর ও অভিজ্ঞ প্রার্থীদের ক্ষেত্রে বয়স সর্বোচ্চ ৩৯ বছর।

আবেদন করতে প্রয়োজনীয় ডকুমেন্টস

জীবনবৃত্তান্ত ও আবেদনপত্রের সঙ্গে দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি; জাতীয় পরিচয়পত্র, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদের ফটোকপি ও প্রয়োজনীয় সব সনদসহ উল্লিখিত ঠিকানাগুলোর যে কোনো একটি ঠিকানায় (যেখানে পরীক্ষা দিতে ইচ্ছুক) যথাসময়ে উপস্থিত হয়ে নির্বাচনী পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।

Advertisement

চাকরির খবর

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম