চাকিরপশার বিলের পদ্ম ফুল, পানির বুকজুড়ে কেউ যেন রঙের চাদর
Advertisement
হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৫ পিএম
চাকিরপশার বিলের পদ্ম ফুল, দূর থেকে দেখলে মনে হয়, পানির বুকজুড়ে কেউ যেন রঙের চাদর বিছিয়ে দিয়েছে। ছবি: হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
চাকিরপশার বিলের পদ্ম ফুল, দূর থেকে দেখলে মনে হয়, পানির বুকজুড়ে কেউ যেন রঙের চাদর বিছিয়ে দিয়েছে। ছবি: হাবিবুর রহমান হাবীব, রাজারহাট (কুড়িগ্রাম)
|
ফলো করুন |
|
|---|---|
সকালের নরম আলো। বিলের পানিতে দুলছে সবুজ পদ্মপাতা। তার ফাঁকে ফাঁকে ফুটে আছে সাদা, গোলাপি আর হলুদাভ পদ্ম। বাতাসে ভেসে আসছে ফুলের মিষ্টি ঘ্রাণ। দূর থেকে দেখলে মনে হয়, পানির বুকজুড়ে কেউ যেন রঙের চাদর বিছিয়ে দিয়েছে। প্রকৃতির এই অপার সৌন্দর্য এখন টানছে ভ্রমণপিপাসু মানুষকে। এটি কুড়িগ্রামের রাজারহাট উপজেলার চাকিরপশার বিল।
বর্ষার পানি বাড়ার সঙ্গে সঙ্গে বিলের রূপ বদলে যায়। বৈশাখ-জ্যৈষ্ঠে বৃষ্টির পানি জমতে শুরু করলে দেখা মেলে পদ্মের। ভাদ্র-আশ্বিনে এসে সেই সৌন্দর্য পায় পূর্ণতা। ছুটির দিনে পরিবার নিয়ে, কেউ বন্ধুদের সঙ্গে, আবার কেউ নিছক প্রকৃতির টানে ছুটে আসছেন এখানে। কেউ পদ্ম হাতে প্রিয়জনের চুলে গুঁজে দিচ্ছেন, কেউ ক্যামেরায় বন্দী করছেন মুহূর্ত; কিশোর-কিশোরীদের উচ্ছ্বাসে মুখর হয়ে উঠছে বিলপাড়।
