Logo
Logo
×
   
Advertisement

ছবি

চলনবিলে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

Advertisement

Icon

গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি

প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩৪ পিএম

১ / ৪
চলনবিলে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

সোঁতিজালের কারণে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য । ছবি: ডিএমদিলু , গুরুদাসপুর (নাটোর)

২ / ৪
চলনবিলে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

সোঁতিজালের কারণে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য । ছবি: ডিএমদিলু , গুরুদাসপুর (নাটোর)

৩ / ৪
চলনবিলে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

সোঁতিজালের কারণে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য । ছবি: ডিএমদিলু , গুরুদাসপুর (নাটোর)

৪ / ৪
চলনবিলে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য

সোঁতিজালের কারণে হুমকির মুখে দেশীয় মাছ ও জীববৈচিত্র্য । ছবি: ডিএমদিলু , গুরুদাসপুর (নাটোর)

Advertisement

চলনবিলের পানিতে এখন ভাটির টান। এ কারণে মিলছে দেশীয় প্রজাতির মাছ। এ সুযোগে এক শ্রেণির মানুষ পানির গতিপথ রোধ করে বসিয়েছে সোঁতিজাল। এতে পানি বাধাগ্রস্ত হয়ে পড়ায় ব্যাহত হচ্ছে নৌচলাচল।

অন্যদিকে, সোঁতিজালের কারণে বন্যার পানি নামতে না পারায় চলনবিলজুড়ে দেখা দিয়েছে জলাবদ্ধতা। ফলে ছিটিয়ে বোনা সরিষা, রসুন, গমসহ রবিশস্যের আবাদ ব্যাহত হওয়ার শঙ্কা তৈরি হয়েছে। 

চলনবিলের পানি প্রবাহের বড় উৎস হচ্ছে আত্রাই নদ। স্থানীয়ভাবে প্রভাবশালী ব্যক্তিরা এই নদের সিংড়া উপজেলার বিলদহর, গুরুদাসপুরের যোগেন্দ্রনগর ও হরদমাতে তিনটি সোঁতিজাল পেতেছেন। নদী বরাবর বাঁশ পুঁতে ও তালাইয়ের বেড়া দিয়ে এই সোঁতিজাল স্থাপনের কারণে নদীর পানি বাধাগ্রস্ত হচ্ছে। এতে নৌচলাচলও বাধাগ্রস্ত হচ্ছে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম