শীতের সবজি বাধাকপিখেত পরিচর্যায় ব্যস্ত সময় পার করছেন কৃষকরা
যশোর ব্যুরো
প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৯:১৭ পিএম
১ / ২
২ / ২
|
ফলো করুন |
|
|---|---|
প্রকৃতিতে বইছে শীতের আগমনী বার্তা, ভোরের শিশির আর হালকা হিমেল হাওয়ায় জানান দিচ্ছে ঋতু পরিবর্তনের। আর এই মৌসুমের শুরুতেই দেশের মাঠগুলোতে এখন ব্যস্ত সময় পার করছেন কৃষকরা। শীতের সবচেয়ে জনপ্রিয় ও পুষ্টিকর সবজি বাঁধাকপির আগাম চাষে সবুজ হয়ে উঠেছে বিস্তীর্ণ ফসলের মাঠ। বাড়তি লাভের আশায় চারা রোপণ থেকে শুরু করে পরিচর্যায় এখন দারুণ ব্যস্ত সময় কাটছে চাষিদের। শীতের সবজি বাধাকপিখেতে সেচ দিচ্ছেন কৃষকরা।
ছবিটি বুধবার যশোর সদর উপজেলার আব্দুলপুর মাঠ থেকে তোলা। ছবি: হাসফিকুর রহমান পরাগ
