Logo
Logo
×

Advertisement

অন্যান্য

ঢাকা-৮ আসনসহ তিনটি আসনের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ পিএম

ঢাকা-৮ আসনসহ তিনটি আসনের ভোট স্থগিত চায় ১১ দলীয় জোট

Advertisement

ঢাকা-৮, পটুয়াখালী-১ ও শরীয়রপুর-২ এই তিনটি আসনের অনিয়ম হওয়া কেন্দ্রগুলোর ভোট স্থগিত রাখার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসেন হেলাল।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বিকালে নির্বাচন কমিশন ভবনে সিইসির সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের কাছে তিনি এ কথা জানান।

এই তিন আসনের বিষয়ে তারা ইসি'র দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ করে তিনি বলেন, কারণ এসবের বেশিরভাগ কেন্দ্রেই ভোট হতে পারেনি। নির্ভয়ে ভোটাররা উপস্থিত হতে পারেন নাই।

জামায়াতে ইসলামীর এই প্রতিনিধি দল জানিয়েছে, সারা দেশে যেসব অনিয়মের খবর পেয়েছেন তারা, তার একটি তালিকা তারা নির্বাচন কমিশনের কাছে জমা দিয়েছে।

জামায়াতের অভিযোগ— গোপালপুরের অধিকাংশ কেন্দ্র থেকে জামায়াতে ইসলামীর এজেন্ট বের করে দেওয়া হয়েছে; নোয়াখালী-৬ আসনে জামায়াতে ইসলামীর প্রার্থীর ভাইয়ের মাথা ফাটিয়ে দিয়েছে; ঝালকাঠী ও বরগুনার পাথরঘাটায় সমস্যা হয়েছে; শরীয়তপুরের বিভিন্ন আসনে সমস্যা তৈরি করেছে, এজেন্ট বের করে দিয়েছে; ১১-দলীয় নেতা, এবি পার্টির সভাপতি মজিবুর রহমান মঞ্জুর গাড়ি বহরে হামলা হয়েছে; পটুয়াখালীর মির্জাগঞ্জে সমস্যা হয়েছে; সিল মারা, জাল ভোট, ভয়-ভীতি দেখানোর অভিযোগও বিভিন্ন জায়গা থেকে আছে।

‌‘ওই আসনগুলোতে এখনও ভোট চলছে। কিন্তু এখনও এগুলোতে পদক্ষেপ নেওয়ার সুযোগ আছে। আশা করছি, ওনারা পদক্ষেপ নিবেন যাতে পরিচ্ছন্ন ফলাফল জাতির সামনে আসে। এই বিশ্বাস নিয়ে আমরা এখানে এসেছি।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আরও পড়ুন

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান মঞ্জু

রাষ্ট্র সংস্কারে নতুন সনদ প্রয়োজন, নেতৃত্বের পরিবর্তন চান মঞ্জু

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

আমজনতার তারেকের ভিডিও শেয়ার করে যা বললেন মাসুদ সাঈদী

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

সরকারের প্ল্যান শুধু দফায় দফায় সবকিছুর দাম বাড়ানো: মঞ্জু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম