Logo
Logo
×
   

অন্যান্য

বিএনপির বিজয়ী প্রার্থীকে চুমু খেলেন জামায়াত প্রার্থী

Icon

বেলকুচি-চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:৩১ পিএম

বিএনপির বিজয়ী প্রার্থীকে চুমু খেলেন জামায়াত প্রার্থী

ছবি: যুগান্তর

সিরাজগঞ্জ-৫ (বেলকুচি-চৌহালী) আসনে বিএনপির বিজয়ী প্রার্থী আমিরুল ইসলাম খান আলিমকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে চুমু খেলেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) বিজয়ী প্রার্থী আলিম তার ব্যক্তিগত ফেসবুক আইডিতে এমন একটি ছবি শেয়ার দেন। এমন সৌহার্দপূর্ণ দৃশ্য দেখে সামাজিক যোগাযোগমাধ্যমে উভয়ের প্রশংসা করেন নেটিজেনরা। 

জানা যায়, সদ্য সমাপ্ত সংসদ নির্বাচনে বেলকুচি উপজেলার ফলাফল সংগ্রহ ও ঘোষণা কক্ষে বিজয়ী প্রার্থীর নাম প্রকাশের পর উভয় প্রার্থী একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি ও শুভেচ্ছা বিনিময় করেন। এ সময় বিএনপির বিজয়ী প্রার্থী আলিমকে দোয়া করে চুমু দেন জামায়াতের প্রার্থী অধ্যক্ষ আলী আলম। 

এ সময় উপজেলা সহকারী রিটার্নিং অফিসার (ইউএনও) আফরিন জাহানসহ নির্বাচনের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা, বিএনপি জামায়াতের র্শীষ নেতারা এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। 

এদিকে বিএনপি-জামায়াতের প্রার্থীর এমন সৌহার্দ ও আন্তরিক শুভেচ্ছা বিনিময়কে ইতিবাচক হিসেবে দেখছেন সবাই। সামাজিক যোগাযোগমাধ্যমে এ নিয়ে অনেকেই বলেছেন, আগের তুলনায় রাজনীতিতে সৌহার্দ ও শিষ্টাচার বেড়েছে। এটা দেশ ও দশের জন্য মঙ্গলজনক চিত্র। এটাকে হিংসাত্মক মনোভাব ঝেড়ে একতাবদ্ধ হয়ে এলাকার উন্নয়নে ভুমিকা রাখার দৃষ্টান্তের প্রথম ধাপ বলছেন তরুণ ভোটারসহ স্থানীয়রা। 

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম

We use cookies to improve your browsing experience. By using the site, you agree to our Privacy Policy .