Logo
Logo
×

Advertisement

অন্যান্য

প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

Icon

কিশোরগঞ্জ ব্যুরো

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬, ১০:৫৭ এএম

প্রধানমন্ত্রীর প্রশংসা করে যা বললেন কাদের সিদ্দিকী

ছবি: সংগৃহীত

Advertisement

প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রশংসা করে কৃষক শ্রমিক জনতা লীগের সভাপতি কাদের সিদ্দিকী বলেছেন, জাতীয় ও আন্তর্জাতিক নানা সংকটের মধ্যেও অধ্যাপক ইউনূসের সময়ের তুলনায় ভালোভাবে দেশ পরিচালনা করছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। 

বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে কিশোরগঞ্জ জেলা কৃষক শ্রমিক জনতা লীগের প্রয়াত সভাপতি আমিনুল ইসলাম তারেকের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন। 

ড. মুহাম্মদ ইউনূস প্রসঙ্গে কাদের সিদ্দিকী বলেন, তিনি দেশের যে ক্ষতি করেছেন, তার বিচার হলেও তা কম হবে। তবে জুলাই দিবসে তারেক রহমান ড. ইউনূসকে যে সম্মান দেখিয়েছেন, সেটিকে তিনি রাজনৈতিক সংস্কৃতির অংশ হিসেবে উল্লেখ করেন। 

জামায়াতে ইসলামী সম্পর্কে তিনি বলেন, জামায়াতে ইসলামী একটি দুর্ভাগা দল। ব্রিটিশবিরোধী আন্দোলনের শেষ পর্যন্ত তারা ব্রিটিশদের পক্ষে ছিল। মুক্তিযুদ্ধের সময়ও স্বাধীনতার পক্ষে না দাঁড়িয়ে পাকিস্তানের পক্ষ নিয়েছিল। এ কারণেই তাদের এমন অধঃপতন হয়েছে।

পতিত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ডিসেম্বরে দেশে ফেরার গুঞ্জন নিয়ে তিনি বলেন, এ ঘোষণা ঘিরে নিরীহ কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকর্মীরাই বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছেন। পরিকল্পিতভাবে এমন ঘোষণা এলে দলটির নেতাকর্মীরা উৎসাহিত হতে পারতেন। কিন্তু এখন এ ধরনের ঘোষণার কারণে অনেকেই জেলে যাচ্ছেন এবং আইনি জটিলতায় পড়ছেন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

ফেনীতে সমাবেশে প্রধানমন্ত্রী তারেক রহমান কিছু দল অরাজকতা সৃষ্টির পাঁয়তারা করছে

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

মাদক সেবনের ভিডিও ভাইরাল, পদ হারালেন এনসিপি নেতা

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

জাতিসংঘে প্রধানমন্ত্রীর দূরদর্শী ভাষণে জাতীয় স্বার্থ ও মর্যাদা আরও সুদৃঢ় হবে: খন্দকার মারুফ

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

আমাদের নসিহত করার আগে নিজের ঘর সামলান: জামায়াতকে প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

নানাবাড়িতে এসে আনন্দিত প্রধানমন্ত্রী

আরও পড়ুন

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

ধর্মকে ব্যবসা হিসেবে ব্যবহার করে রাষ্ট্র চালানো যায় না: গয়েশ্বর

খালেদ মুহিউদ্দীনের টকশো ‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

‘ইউনূস আমাকে ব্যবহার করেছে’- এমন মন্তব্য করেননি মাহফুজ আলম

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

বাংলাদেশ ও পাকিস্তানের শিবিরকে ওপেন চ্যালেঞ্জ আম্মারের

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

শিবিরের রাজনীতি বুঝা শেষ আমার: আম্মার

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম