Logo
Logo
×

Advertisement

অন্যান্য

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৬ সেপ্টেম্বর ২০২৪, ০৫:৫৬ পিএম

বিক্ষোভ সমাবেশ ডেকেছে হেফাজত

Advertisement

রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশের ডাক দিয়েছে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর।

মহানবী হযরত মুহাম্মদ (স.)-এর নামে জঘন্য কটূক্তির ঘটনার প্রতিবাদ ও দায়ীদের দ্রুত গ্রেফতারের দাবিতে আগামী সোমবার বিকাল ৩টায় রাজধানীর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে এ কর্মসূচি ডেকেছে সংগঠনটি।

বিক্ষোভ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন হেফাজত মহাসচিব শায়েখ সাজিদুর রহমান।

বৃহস্পতিবার বিকালে হেফাজতের ঢাকা মহানগর কমিটির দপ্তর সম্পাদক মাওলানা আফসার মাহমুদের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ‘হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি মাওলানা জুনায়েদ আল হাবীব ও সেক্রেটারি মাওলানা মামুনুল হক বলেন- ভারতের মহারাষ্ট্রের হিন্দু পুরোহিত রামগিরি মহারাজ কর্তৃক রাসুলের (স.) নামে জঘন্য কটূক্তি এবং বিজেপির সংসদ সদস্য নিতেশ নারায়ণ রানে কর্তৃক তাকে সমর্থন করার ঘটনায় বিশ্বের সর্বস্তরের ধর্মপ্রাণ ও নবীপ্রেমিক মুসলমানদের অন্তরে আগুন জ্বালিয়ে দিয়েছে। এই কটূক্তির নিন্দা ও প্রতিবাদ জানানোর ভাষা আমরা খুজে পাচ্ছি না।’

Advertisement

হেফাজতে ইসলাম বিক্ষোভ সমাবেশ

Advertisement

আরও পড়ুন

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

আমির হামজার নামে প্রচারিত অডিওতে এআই ব্যবহারের প্রমাণ পায়নি দ্য ডিসেন্ট

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

‘হাসিনা বেঁচে আছেন, নাকি মারা গেছেন তাও জানি না’

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

হাসিনা ইস্যুতে সবাই ঐক্যবদ্ধ, জনগণকে নিরাপত্তার আস্থা দিতে হবে: তাজনূভা

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

‘আওয়ামী গণহত্যাকারী দুর্বৃত্তরা যেভাবে অগ্নিসন্ত্রাস শুরু করেছে, ওদের ঘুম হারাম করে দেওয়ার বিকল্প নেই’

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম