Logo
Logo
×

Advertisement

অন্যান্য

আন্দোলনকারীদের উদ্দেশে হাসনাতের বার্তা

আমি যদি কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আন্দোলন চালিয়ে যাবেন

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ মে ২০২৫, ০৫:২৯ পিএম

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ বলেছেন, তীব্র দাবদাহে গত দুদিন থেকে রাস্তায় রয়েছি, ফলে যেকোনো সময় অসুস্থ হয়ে যেতে পারি। অগ্রিম ঘোষণা দিয়ে রাখলাম, কোনো ষড়যন্ত্রের চাপে পড়ে আমার মুখ দিয়ে জোরপূর্বক যদি আওয়ামী লীগ নিষিদ্ধের ‘আন্দোলন প্রত্যাহার’ করা হয় তারপরও আপনারা নিজেরা আন্দোলন চালিয়ে যাবেন। 

শনিবার শাহবাগ মোড়ে বিকাল চারটার দিকে গণজমায়েত কর্মসূচিতে যোগ দিয়ে আন্দোলনকারীদের উদ্দেশে এ বার্তা দেন এনসিপির এই নেতা। 

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমি আরও স্পষ্ট ঘোষণা দিয়ে রাখলাম, যতই ষড়যন্ত্র ও প্রেসার আসুক জুলাইয়ের ঐক্যবদ্ধ শক্তিকে আলাদা করতে কেউ পারবে না।

আমি যদি আর পরবর্তী কর্মসূচি ঘোষণা নাও দিতে পারি, আপনাদের মানজিলে মাকসুদ যেন হয় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা। আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা পর্যন্ত রাজপথ ছাড়বেন না

হাসনাত আবদুল্লাহ


এর আগে বেলা ৩টার দিকে আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীর শাহবাগে শুক্রবারের ন্যায় গণজমায়েত শুরু হয়েছে। এই গণজমায়েত কর্মসূচিতে এনসিপি ছাড়াও যোগ দিয়েছেন, জুলাই মঞ্চ, ইনকিলাব মঞ্চ, ছাত্রশিবির, প্ল্যাটফর্ম ইউনাইটেড পিপলস বাংলাদেশসহ (আপ বাংলাদেশ) বিভিন্ন দল ও ছাত্র সংগঠনের সদস্যরা।

আন্দোলনে অংশগ্রহণকারীরা জানান, আজকের (শনিবার) গণজমায়েত থেকে সিদ্ধান্ত আসবে আন্দোলন কোন দিকে যাবে। যদি আজ রাতের মধ্যে সরকারের তরফ থেকে আওয়ামী লীগ নিষিদ্ধের ঘোষণা না আসে, কাল থেকে সারা দেশের ব্লকেড কর্মসূচি ঘোষণার সিদ্ধান্ত আসতে পারে।

Advertisement

আওয়ামী লীগ হাসনাত আব্দুল্লাহ সরকার

Advertisement

আরও পড়ুন

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক রাজপথে অবস্থানের সিদ্ধান্ত

রাজপথে অবস্থানের সিদ্ধান্ত

এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর

এবার সব দলের ঐক্য চাইলেন চরমোনাই পীর

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

‘আওয়ামী লীগ কি ফিরতে পারবে’, যা বলছেন রাজনৈতিক-বিশ্লেষকরা

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

আওয়ামী লীগ নিয়ে রুমিন ফারহানার রহস্যময় পোস্ট

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম