Logo
Logo
×

Advertisement

প্রথম পাতা

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠক

রাজপথে অবস্থানের সিদ্ধান্ত

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২০ নভেম্বর ২০২৬, ১২:০০ এএম

প্রিন্ট সংস্করণ

রাজপথে অবস্থানের সিদ্ধান্ত

জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে বৃহস্পতিবার ১১ দলীয় ঐক্যের বৈঠকে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানসহ অন্যরা -যুগান্তর

Advertisement

১১ দলীয় ঐক্যের শীর্ষ বৈঠকে যে কোনো মূল্যে বিতাড়িত ফ্যাসিবাদী ও আধিপত্যবাদী অপশক্তিকে রুখতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেই সঙ্গে কঠোর হাতে নৈরাজ্য দমনের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়েছে। বৃহস্পতিবার সকালে জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতার সরকারি বাসভবনে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে করেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তিনি জানান, বৈঠকে দেশের বর্তমান রাজনৈতিক ও সার্বিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে। বিশেষ করে গত কয়েক দিনে দেশের বিভিন্ন

স্থানে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের দ্বারা সংঘটিত হামলা, অগ্নিসংযোগ, সন্ত্রাসী কর্মকাণ্ড এবং জনমনে সৃষ্ট আতঙ্কের বিষয়টি গুরুত্ব সহকারে আলোচনা হয়েছে।

তিনি আরো বলেন, ১১ দলের বৈঠকে যে কোনো মূল্যে ফ্যাসিবাদী ও বিতাড়িত আধিপত্যবাদী অপশক্তিকে রুখতে দেশের জনগণকে সঙ্গে নিয়ে ঐক্যবদ্ধভাবে রাজপথে অবস্থান নেওয়ার সিদ্ধান্তের পাশাপাশি নৈরাজ্য দমনে সরকারকে কঠোর হওয়ার আহ্বান জানানো হয়েছে।

মামুনুল হক বলেন, জুলাই বিপ্লবে রাজপথে যে ঐক্য গড়ে উঠেছিল, সেটিই বাংলাদেশের রক্ষাকবচ। সেই ঐক্যে কোনো ধরনের বিভেদ বা ফাটল তৈরি হলে দেশকে দুর্বলতার দিকে ঠেলে দিতে পারে। আর সেই ঐক্যের প্রধান ভিত্তি ছিল জুলাই সনদ এবং গণভোটের রায় বাস্তবায়ন। গণভোটের রায় কার্যকর না করাই আজকের পরিস্থিতির অন্যতম কারণ।

তিনি বলেন, জনগণ দলমতের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধভাবে ফ্যাসিবাদী শক্তির বিরুদ্ধে ঐক্যের জানান দেবে। নৈরাজ্যবাদী শক্তি জনগণের জানমালের ক্ষয়ক্ষতির মাধ্যমে জাতিকে পরাস্ত করতে পারবে না। বৈঠকে সরকারের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ধৈর্য ও সহনশীলতার সঙ্গে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানানো হয়েছে। জনগণকে সম্মিলিতভাবে গণপ্রতিরোধের মাধ্যমে অপশক্তিকে প্রতিহত করার আহ্বান জানিয়ে তিনি বলেন, ১১ দল রাজপথে থেকে জনগণকে সঙ্গে নিয়ে দেশবিরোধী যে কোনো অপতৎপরতা, সন্ত্রাস ও নৈরাজ্য প্রতিহত করবে।

বৈঠকে ১১ দলীয় ঐক্যের শীর্ষ নেতাদের মধ্যে বৈঠকে উপস্থিত ছিলেন- এলডিপির চেয়ারম্যান কর্নেল (অব.) অলি আহমেদ বীর বিক্রম, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক, এনসিপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাসীরুদ্দীন পাটওয়ারী, নেজামে ইসলাম পার্টির আমির মাওলানা আবদুল কাইয়ুম সুবহানী, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডা. মোস্তাফিজুর রহমান ইরান, এবি পার্টির চেয়ারম্যান মজিবুর রহমান মঞ্জু, জাগপার সহসভাপতি ইঞ্জিনিয়ার রাশেদ প্রধান, বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির চেয়ারম্যান অ্যাডভোকেট আনোয়ারুল ইসলাম চাঁন ও খেলাফত আন্দোলনের মহাসচিব মুফতি ফখরুল ইসলাম।

বৈঠকে আরও উপস্থিত ছিলেন-জামায়াতে ইসলামীর নায়েবে আমির এটিএম আজহারুল ইসলাম এমপি এবং সহকারী সেক্রেটারি জেনারেল ও ১১ দলীয় ঐক্যের সমন্বয়ক ড. এএইচএম হামিদুর রহমান আযাদ; বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা জালালুদ্দিন আহমাদ, নেজামে ইসলাম পার্টির মহাসচিব মুসা বিন ইযহার, এলডিপির ভারপ্রাপ্ত মহাসচিব বিল্লাল হোসেন মিয়াজী, জাগপার সাধারণ সম্পাদক অধ্যাপক ইকবাল হোসাইন, বাংলাদেশ লেবার পার্টির মুখপাত্র নাজমুল ইসলাম তালুকদারসহ দলগুলোর অন্য প্রতিনিধিরা।

Advertisement

Advertisement

আরও পড়ুন

আইসিজের রায় : ৮০ বছরে প্রথম কোনো রাষ্ট্র দণ্ডিত গণহত্যা চালিয়েছে মিয়ানমার

গণহত্যা চালিয়েছে মিয়ানমার

আওয়ামী নৈরাজ্য প্রতিরোধ জাতীয় ঐক্য কোন পথে

জাতীয় ঐক্য কোন পথে

লালমনিরহাটে প্রধানমন্ত্রী যথেষ্ট হয়েছে আর নয়

যথেষ্ট হয়েছে আর নয়

মন্তব্য প্রতিবেদন সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

সংকটে ঐক্য পিঁপড়াবিদ্যা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম