Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই: আফরোজা আব্বাস

Advertisement

Icon

সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৫, ১০:২৫ পিএম

জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই: আফরোজা আব্বাস

Advertisement

জাতীয়তাবাদী মহিলা দল কেন্দ্রীয় কমিটির সভাপতি আফরোজা আব্বাস বলেছেন, আমরা জোর করে নয়, জনগণের ভোটের মাধ্যমেই সরকার প্রতিষ্ঠা করতে চাই। এবার আর দিনের ভোট, রাতে হবে না। আমার ভোট আমি নিজেই দেব। ২০১৮ সালের নির্বাচনে প্রার্থী থাকাকালে ভোট কেন্দ্রে গিয়ে দেখেছিলাম আমার ভোট আগে থেকেই দেওয়া হয়ে গেছে। সেই সুযোগ আর দেওয়া হবে না।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সাতক্ষীরার তালা উপজেলার কুমিরা ফুটবল মাঠে উপজেলা মহিলা দলের উদ্যোগে আয়োজিত বিশাল মহিলা সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

আফরোজা আব্বাস আরও বলেন, আজকের  মহিলা সমাবেশে বিপুল পরিমাণ উপস্থিতি প্রমাণ করে আগামী জাতীয় নির্বাচনে নারী ভোটাররা বিএনপির পক্ষেই রায় দেবেন। নারীর অধিকার, ন্যায়বিচার ও গণতন্ত্র প্রতিষ্ঠায় দেশনেত্রী খালেদা জিয়া ও তারেক রহমানের নেতৃত্বে আমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে।

অনুষ্ঠানে উদ্বোধক ছিলেন সাতক্ষীরা-১ (তালা-কলারোয়া) আসনের সাবেক সংসদ সদস্য ও বিএনপির কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব। প্রধান বক্তা ছিলেন সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমাতুল্লাহ পলাশ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- সাবেক এমপি ও খুলনা বিভাগীয় টিম লিডার নেওয়াজ হালিমা, জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলু, সাবেক কাজী আলাউদ্দিন, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ড. মো. মনিরুজ্জামান, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, বিশিষ্ট শিক্ষানুরাগী রেহানা খানম, অধ্যক্ষ রইছ উদ্দিন, উপজেলা বিএনপির সহ-সভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা মহিলা দলের সভানেত্রী ফরিদা আক্তার বিউটি, সাংগঠনিক সম্পাদক ছালেকা হক কেয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশাররফ হোসেন, জালালপুর ইউপি চেয়ারম্যান এম মফিদুল হক লিটু এবং উপজেলা যুবদলের আহ্বায়ক মীর্জা আতিয়ার রহমান।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তালা উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি এবং পরিচালনা করেন উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান।

Advertisement

বিএনপি

Advertisement

আরও পড়ুন

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

সাপকে বিশ্বাস করা যায়, কিন্তু জামায়াতকে নয়: ফজলুর রহমান

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

কওমি ঘরানার সাত ইসলামি দলের লিয়াজোঁ কমিটি

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

বিএনপি নেতা বাচ্চুকে দেখতে হাসপাতালে রাশেদ খাঁন

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র মোকাবিলার ঘোষণা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম