Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচন দাবিতে মুখে ফেনা তুললে হবে না, ফলও মানতে হবে: হালিম

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২২ সেপ্টেম্বর ২০২৫, ০৪:৪৯ পিএম

নির্বাচন দাবিতে মুখে ফেনা তুললে হবে না, ফলও মানতে হবে: হালিম

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম। ছবি: সংগৃহীত

Advertisement

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল আবদুল হালিম বলেছেন, নির্বাচনের রায় মানতে পিছপা হলে হবে না। সুষ্ঠু নির্বাচন হলেও বিকালে ভোট বর্জন করতে দেখা যায়। ডাকসুতে এত উৎসবমুখর পরিবেশে ভোট হয়েছে। দল, মত এবং ধর্ম নির্বিশেষে সব ছাত্র-ছাত্রীরা দুটি বিশ্ববিদ্যালয়ে ভোট দিয়েছে। অথচ নির্বাচনের ফল মানেনি কেউ কেউ।

তিনি বলেন, নির্বাচনের জন্য মুখে যত ফেনা তুলতেছি, ভোটের রায় মানার ক্ষেত্রে যদি পিছনে থাকি, তাহলে কিন্তু হবে না। কে নির্বাচিত হবে, কে সরকার গঠন করবে, জনগণের ভোটের মতামতে সেটা হবে। আমরা সে রায় মেনে আগামী দিনে বাংলাদেশ গঠনের ক্ষেত্রে এগিয়ে যাব।

সোমবার (২২ সেপ্টেম্বর) রাজধানীর জাতীয় প্রেস ক্লাবের তফাজ্জল হোসেন মানিক মিয়া হলে নাগরিক মঞ্চ আয়োজিত ‘৭২ সংবিধান, রাষ্ট্র সংস্কার ও জুলাই সনদ এর আইনি ভিত্তি প্রদান এবং পিআর পদ্ধতিতে নির্বাচন’ শীর্ষক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন।

জুলাই সনদ নিয়ে আবদুল হালিম বলেন, জুলাই সনদ এটা কোনো একক দলের দাবি নয়। এখানে বিএনপি, জামায়াত, এনসিপি নয় শুধু, সবারই। তরুণ ছাত্রছাত্রী, কৃষক এবং শ্রমজীবী মানুষ, যারা জীবন দিয়েছে, তাদের এ রক্তের আইনি স্বীকৃতি না হবে। এটার আইনি ভিত্তি দিয়েই নির্বাচনের আয়োজন করতে হবে।

তিনি বলেন, ১৯৯১ সাল কেয়ারটেকারের সরকারের অধীনে বিএনপি ক্ষমতায় এসেছে। ১৭৩ দিন হরতাল করার পরে এটা সংবিধানে যুক্ত হয়ে গেছে। আবার আওয়ামী লীগ করল কি, এই কেয়ারটেকার মাধ্যমে ২০০৮-এ ক্ষমতায় আসলো। আসার পরে ২০১১ সালে এটারে কবর দিয়েছে। সেজন্য আমরা বলি যে, জুলাই সনদের আইনি ভিত্তি ছাড়া নির্বাচন করে আপনারা পারবেন— এটাই এদেশের জনগণ মানবে না। তবে অবশ্যই ফেব্রুয়ারি মাসে জাতীয় নির্বাচন হওয়া উচিত, আমরা মনে করি। জাতীয় নির্বাচনের জন্য আমরা এখানে যারা আছি, সবাই প্রস্তুত। কিন্তু জুলাই সনদের আইন ভিত্তি ছাড়া নির্বাচন মানব না।

নাগরিক মঞ্চের প্রধান সমন্বয়কারী আহসান উল্লাহ শামিমের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জাতীয় মুক্তি জোটের চেয়ারম্যান ড. শাহরিয়ার, ব্রি. জেনারেল (অব.) আবদুল্লাহিল আমান আজমী, নাগরিক মঞ্চের সদস্য মেজর (অব.) ড. মাসুদুল হাসান, এনডিপির চেয়ারম্যান আবু তাহের প্রমুখ।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Advertisement

আরও পড়ুন

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

সিলভিয়াকে নিয়ে কলকাতায় বিলাসী জীবন শাহরিয়ারের, টাকা আসে যেভাবে

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

নারীর সঙ্গে আপত্তিকর ভিডিও ভাইরাল, ইসলামী আন্দোলনের নেতা বহিষ্কার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম