Logo
Logo
×

Advertisement

রাজনীতি

‘তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য’

Icon

কুমিল্লা ব্যুরো

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ০২:৫৫ পিএম

‘তারা শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য’

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ।

Advertisement

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ বলেছেন, তারা শত শত কোটি টাকা খরচ করে এমপি হতে চায় ব্যবসা করার জন্য। তাদের মূল লক্ষ্য হচ্ছে ব্যবসা। জনগণের সেবা এবং উন্নয়ন তাদের লক্ষ্য নয়।

শুক্রবার (৩ অক্টোবর) কুমিল্লার দেবিদ্বার উপজেলার ফাতেহাবাদ ইউনিয়নের বিভিন্ন পাড়া-মহল্লা, গ্রামগঞ্জ ও হাটবাজারে গণসংযোগকালে তিনি এসব কথা বলেন।

হাসনাত আব্দুল্লাহ বলেন, আমাদের ব্যবসা করার দরকার নাই, হার-জিতেরও দরকার নাই। আমাদের দরকার হচ্ছে এলাকার উন্নয়ন। এলাকার উন্নয়নের জন্য যা করা লাগে, আমরা তাই করব। সঠিকভাবে উন্নয়ন এবং জনগণের প্রত্যাশা পূরণ করতে পারলে ভোট চাইতে হয় না। 

তিনি বলেন, নির্বাচনের নামে যারা ব্যবসার জন্য আসে তাদেরকে চিহ্নিত করতে হবে। তাদের মতলব বুঝতে হবে। এসব ভোট ব্যবসায়ীদেরকে ভোট দিলে কাঙ্ক্ষিত উন্নয়ন পাওয়া যাবে না। আমাদের নিজেদের আগে সচেতন হতে হবে।

হাসনাত অভিযোগ করেন, গত ২৫ বছরে দেবিদ্বার উন্নয়ন থেকে অনেক পিছিয়ে রয়েছে। রাস্তাঘাটের করুণ অবস্থা। মানুষের প্রত্যাশা পূরণে আমরা কাজ করছি। জনগণকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে তিনি আরও বলেন, আপনাদের অনৈক্যের সুযোগ নিয়ে রাজনৈতিক দলগুলো মজা লুটে। আমরা যেন এলাকা ও নিজেদের স্বার্থে সবাই ঐক্যবদ্ধ থাকি।

এ সময় এনসিপির স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

Advertisement

হাসনাত আব্দুল্লাহ এনসিপি

Advertisement

আরও পড়ুন

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

ঐক্য গড়তে হলে বিএনপিকে আগে মুচলেকা দিতে হবে: পাটওয়ারী

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

আওয়ামী লীগ রাজনীতিতে আবর্জনাতুল্য: দুদু

বিএনপিতে ফেরার জন্য আবেদনই করেননি রুমিন ফারহানা

বিএনপিতে ফেরার জন্য আবেদনই করেননি রুমিন ফারহানা

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

ছাত্রদলের সেই বহুল আলোচিত জুটিরা এখন কে কোথায়?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম