Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জামায়াত আমিরের সুস্থতা কামনা করে যা বললেন কসোভোর রাষ্ট্রদূত

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:২৩ পিএম

জামায়াত আমিরের সুস্থতা কামনা করে যা বললেন কসোভোর রাষ্ট্রদূত

ছবি: বাংলাদেশ জামায়াতে ইসলামী

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানের সঙ্গে ঢাকায় নিযুক্ত রিপাবলিক অব কসোভোর রাষ্ট্রদূত লুলজিম প্লানা সৌজন্য সাক্ষাৎ করেছেন।

সোমবার (৬ অক্টোবর) সকাল ৯টায় রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই জামায়াতের আমির ডা. শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজখবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। 

বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও কসোভোর দ্বিপক্ষীয় স্বার্থসংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি কসোভোর দৃঢ় সমর্থন থাকবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন রাষ্ট্রদূত।

এ সময় জামায়াত আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন সংগঠনের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এবং কেন্দ্রীয় প্রচার ও মিডিয়া বিভাগের প্রধান অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়ের।

Advertisement

বাংলাদেশ জামায়াতে ইসলামী

Advertisement

আরও পড়ুন

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

জামায়াতের ৭৭ সাংগঠনিক জেলা ও মহানগর আমিরের নাম ঘোষণা

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

শাকের হত্যাকাণ্ড নিয়ে ক্ষোভ ঝাড়লেন যুবদল নেতা নয়ন

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

এমপি আজিজের বিষয়ে সিদ্ধান্ত নিতে ৮ ঘণ্টা বৈঠক, শেষে যা হলো

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

গার্মেন্টস শ্রমিকদের ন্যায্য মজুরি নিশ্চিতের আহ্বান জিএম কাদেরের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম