Logo
Logo
×

Advertisement

রাজনীতি

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:২০ পিএম

শামীম ওসমানের সহযোগী আজিজ গ্রেফতার

শামীম ওসমানের অন্যতম সহযোগী আজিজুর রহমান আজিজকে গ্রেফতার করেছে পুলিশ। ছবি: সংগৃহীত

Advertisement

দীর্ঘদিন পলাতক থাকা শামীম ওসমানের সহযোগী আজিজুর রহমান আজিজকে অবশেষে গ্রেফতার করেছে পুলিশ। 

রোববার (২৬ অক্টোবর) রাতে ইমিগ্রেশন পুলিশ ও চুয়াডাঙ্গার দর্শনা থানা পুলিশ যৌথভাবে তাকে গ্রেফতার করে।

ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের তেজগাঁও বিভাগের উপ কমিশনার (ডিসি) মোহাম্মদ রাকিব খাঁন যুগান্তরকে বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আজিজ দর্শনা সীমান্ত দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সময় ইমিগ্রেশনে আটক হন। আমাদের কাছে তার বিরুদ্ধে চাঁদাবাজির একটি মামলা রয়েছে। 

গ্রেফতারের পর আজিজ অসুস্থ বোধ করায় তাকে প্রথমে মেডিকেল পরীক্ষা করা হয়। পরে সোমবার (২৭ অক্টোবর) সকালে শিল্পাঞ্চল থানার মাধ্যমে আদালতে পাঠানো হয়। এ ঘটনায় রিমান্ডের আবেদন করা হয়েছে।

ডিবি সূত্রের খবর, মূলত আওয়ামী লীগ সরকার পতনের পর থেকে আজিজ দীর্ঘদিন পলাতক ছিলেন। তার বিরুদ্ধে সন্ত্রাসী কার্যক্রম, চাঁদাবাজি, লুটপাট, জালিয়াতিসহ অর্ধ-ডজনের বেশি মামলা আছে। তেজগাঁও শিল্পাঞ্চল থানায় হওয়া একটি চাঁদাবাজির মামলায় এজাহারনামীয় আসামি তিনি। মামলাটি বর্তমানে গোয়েন্দা তেজগাঁও বিভাগ তদন্ত করছে।

মামলার বাদী, এরশাদ গ্রুপের চেয়ারম্যান এরশাদ আলী যুগান্তরকে বলেন, শামীম ওসমানের সহযোগী আজিজের কারণে আমি সম্পূর্ণ নিঃস্ব। তার দৃষ্টান্তমূলক শাস্তি চাই।  

তিনি অভিযোগ করেন, ২০১৩ থেকে ২০২৪ সাল পর্যন্ত তেজগাঁওয়ে তার গোডাউন থেকে বিপুল পরিমাণ মালামাল লুট এবং চাঁদাবাজির ঘটনায় আজিজ ও তার সহযোগীরা জড়িত ছিলেন।

এরশাদ আলী আরও জানান, নারায়ণগঞ্জের একটি রড তৈরির কারখানার মেশিনারিজ ও মালামাল লুটের সঙ্গে আজিজ জড়িত। এই ঘটনায় স্থানীয় থানায় তার বিরুদ্ধে পৃথক মামলা রয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

বোনকে খুঁজতে গিয়ে গণধর্ষণের শিকার শিশু, অবস্থা আশঙ্কাজনক

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

পূর্বাচলে ট্রাক-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই স্কুলছাত্র নিহত

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

ভাড়া নিয়ে শ্রমিক-ঠিকাদার দ্বন্দ্ব, পাঁচ দিন ধরে বন্ধ খাদ্যশস্য পরিবহণ

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রূপগঞ্জে ট্রাক-অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে নিহত ২

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

নারায়ণগঞ্জে যুবদল নেতাকে কুপিয়ে হত্যা

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

ফতুল্লায় মধ্যরাতে দুই শিশুর কাণ্ড!

আরও পড়ুন

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘এই চড় কোটি মানুষের প্রতিবাদের ভাষা’

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম