Logo
Logo
×

Advertisement

অর্থনীতি

২২ ক্যারেটের স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০১:২৪ পিএম

২২ ক্যারেটের স্বর্ণ আজ যে দামে বিক্রি হচ্ছে

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম নতুন করে নির্ধারণ করেছে। ছবি: সংগৃহীত

Advertisement

আন্তর্জাতিক বাজারে বড় দরপতনের প্রভাবে দেশের স্বর্ণের বাজারে পরিবর্তন এসেছে। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) রোববার (২৬ অক্টোবর) ২২ ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম এক হাজার ৩৯ টাকা কমিয়ে নতুন করে ২ লাখ ৭ হাজার ৯৫৭ টাকা নির্ধারণ করেছে। সোমবার (২৭ অক্টোবর) থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। 

এর আগে রোববার প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট স্বর্ণের দাম ছিল ২ লাখ ৮ হাজার ৯৯৬ টাকা। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) দাম কমার কারণে সার্বিক পরিস্থিতি বিবেচনা করে নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্য অনুযায়ী, দেশের বাজারে ২১ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের দাম দাঁড়াচ্ছে ১ লাখ ৯৮ হাজার ৪৯৮ টাকা (যা গতকাল রোববার ছিল ১ লাখ ৯৯ হাজার ৫০১ টাকা), ১৮ ক্যারেটের দাম ১ লাখ ৭০ হাজার ১৪৩ টাকা (গতকাল রোববার ছিল ১ লাখ ৭০ হাজার ৯৯৪ টাকা) এবং সনাতন পদ্ধতির স্বর্ণের দাম প্রতি ভরি ১ লাখ ৪১ হাজার ৪৯৬ টাকা (১ লাখ ৪২ হাজার ২১৯ টাকা)। 

বাজুস জানিয়েছে, স্বর্ণের বিক্রয়মূল্যের সঙ্গে সরকার-নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট এবং বাজুস-নির্ধারিত ন্যূনতম ৬ শতাংশ মজুরি যুক্ত করতে হবে। তবে গহনার ডিজাইন ও মানভেদে মজুরির পরিমাণের তারতম্য হতে পারে।

চলতি বছরের মধ্যে দেশের বাজারে স্বর্ণের দাম ইতোমধ্যেই মোট ৬৮ বার সমন্বয় করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

বিশ্ববাজারে স্বর্ণের দাম আরও বাড়ল

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

দুই দিনে ৫ শতাংশের বেশি বাড়ল স্বর্ণের দাম

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

৫ নভেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি কত?

স্বর্ণের দামে ফের বড় লাফ

স্বর্ণের দামে ফের বড় লাফ

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আজকের স্বর্ণের দাম: ৫ নভেম্বর ২০২৬

আরও পড়ুন

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

বিনা জামানতে ২০ লাখ টাকার ঋণ কর্মসূচি নিয়ে সতর্ক করল বাংলাদেশ ব্যাংক

শ্রমিক আন্দোলনে উসকানি সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

সাবেক মন্ত্রী ও ব্যবসায়ীসহ ২ শতাধিক ব্যক্তি-প্রতিষ্ঠানের ব্যাংক হিসাব জব্দের নির্দেশ

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

বিদায়ী অর্থবছরে যুক্তরাষ্ট্রের সঙ্গে ১২.৬৭ বিলিয়ন ডলারের বাণিজ্য হয়েছে: স্পিকার

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

৪ দিনের ব্যবধানে ভরিতে ১২০৮০ টাকা বাড়ল সোনার দাম

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম