Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

Advertisement

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৭ অক্টোবর ২০২৫, ০৬:২৬ পিএম

রাজধানীতে ঝটিকা মিছিল, আ.লীগের ৮ নেতাকর্মী গ্রেফতার

ফাইল ছবি

Advertisement

রাজধানীতে ঝটিকা মিছিলে অংশ নেওয়ার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের আরও ৮ জন নেতাকর্মীকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গ্রেফতাররা হলেন— ফেনী জেলার দাগনভূঁইয়া থানার আলিপুর ইউনিয়ন ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক একরাম হোসেন (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানা ছাত্রলীগের তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আদনান পিপুল (২৫), তেজগাঁও বিশ্ববিদ্যালয় কলেজ ছাত্রলীগের সদস্য মো. আসিবুল হক অর্নব (২৫), ফেনী জেলার দাগনভূঁইয়া থানার পূর্ব চন্দ্রপুর ইউনিয়ন ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সজিব রহিম পলক (২৫), ফেনী জেলার ইকবাল মেমোরিয়াল কলেজ ছাত্রলীগের সদস্য সাকের আলম (২৪), চুয়াডাঙ্গা জেলা পরিষদের সদস্য মো. জহুরুল ইসলাম (৪৩), যাত্রাবাড়ী ইউনিট ৬৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি মোকাররম হোসেন (৪৮) ও ওয়ারী থানা ৩৯ নম্বর ওয়ার্ড মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ইয়াসমিন রহমান (৪৮)।

সোমবার (২৭ অক্টোবর) ডিএমপির মিডিয়া শাখা থেকে গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রোববার (২৬ অক্টোবর) সন্ধ্যা থেকে রাত পর্যন্ত রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিবি উত্তরা বিভাগের একটি দল বিকাল সাড়ে ৬টার দিকে মোহাম্মদপুরের কাদেরাবাদ হাউজিং এলাকা থেকে একরাম হোসেন, আদনান পিপুল, আসিবুল হক অর্নব, সজিব রহিম পলক ও সাকের আলমকে গ্রেফতার করে।

একই দিন বিকাল ৫টার দিকে গাবতলী এলাকা থেকে মো. জহুরুল ইসলামকে গ্রেফতার করে ডিবি রমনা বিভাগ।

অপরদিকে বিকাল সোয়া তিনটার দিকে টিকাটুলির কেএম দাস লেন এলাকা থেকে ইয়াসমিন রহমানকে গ্রেফতার করে ডিবি লালবাগ বিভাগের কোতোয়ালি জোনাল টিম এবং রাত ১১টার দিকে যাত্রাবাড়ী এলাকা থেকে মোকাররম হোসেনকে গ্রেফতার করে ডিবি মতিঝিল বিভাগ।

ডিএমপি আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতাররা জানিয়েছেন, তারা নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ব্যানারে রাজধানীর বিভিন্ন স্থানে একাধিকবার ঝটিকা মিছিল ও সংগঠিত কার্যক্রমে অংশ নিয়েছিলেন।

গ্রেফতারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন বলে জানিয়েছে পুলিশ।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

পদোন্নতিসহ সাত দাবিতে আন্দোলনে শিক্ষা ক্যাডাররা

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

ঝটিকা মিছিল, নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের ২ কর্মী আটক

আতঙ্ক ছড়াচ্ছে কারা

টার্গেট ডিসেম্বর রাজনীতি আতঙ্ক ছড়াচ্ছে কারা

শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

থাইল্যান্ডে বসে চালাচ্ছেন দেশবিরোধী ষড়যন্ত্র শেখ পরিবারের ‘ঘনিষ্ঠ’ রাজী ফখরুল এখনো বেপরোয়া

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

বায়তুল মোকাররমে মিছিলের প্রস্তুতিকালে গ্রেফতার ১৯

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

চাঁদাবাজি বন্ধে আসছে নতুন আইন: আইজিপি

আরও পড়ুন

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

এনসিপির জাতীয় নারী শক্তির আহ্বায়ক হলেন মাহমুদা মিতু

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

জাতীয় নারীশক্তির নতুন কমিটি ঘোষণা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

জামায়াতের ২ দিনের কর্মসূচি ঘোষণা

সাঈদীর মামলার বাদী মানিককে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি, যে তথ্য সামনে আনলেন মাসুদ সাঈদী

সাঈদীর মামলার বাদী মানিককে ‘ভুয়া মুক্তিযোদ্ধা’ দাবি, যে তথ্য সামনে আনলেন মাসুদ সাঈদী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম