Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির ব্যারিস্টার আনোয়ার

Icon

সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০৩:৪৫ এএম

সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হচ্ছেন বিএনপির ব্যারিস্টার আনোয়ার

ব্যারিস্টার আনোয়ার হোসেন। ফাইল ছবি

Advertisement

সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনে স্বতন্ত্র প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন বিএনপির সুনামগঞ্জ জেলা কমিটির সাবেক সহ-সভাপতি ব্যারিস্টার আনোয়ার হোসেন। বুধবার (৫ নভেম্বর) রাতে গণমাধ্যমকে তিনি এ তথ্য জানান।

সুনামগঞ্জ-৩ আসনে বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যুক্তরাজ্য বিএনপির সাধারণ সম্পাদক কয়ছর এম আহমদের নাম ঘোষণার দু’দিনের মাথায় তিনি স্বতন্ত্র প্রার্থী  হিসেবে নির্বাচনের ঘোষণা দিলেন। তার এ ঘোষণা সুনামগঞ্জের রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে।

এ ব্যাপারে বুধবার রাত সাড়ে ৮টায় ব্যারিস্টার আনোয়ার হোসেন যুগান্তরকে জানান, আমি সুনামগঞ্জ-৩ আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। খুব শিগগিরই এলাকার মানুষদের সঙ্গে বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে গণমাধ্যমের সামনে এ ব্যাপারে ঘোষণা দিব।

দলের কড়া হুঁশিয়ারির ব্যাপারে তিনি বলেন, ‘আমি জেনে বুঝেই নির্বাচন করার সিদ্ধান্ত নিয়েছি। এলাকার মানুষের চাপে আমাকে এ সিদ্ধান্ত নিতে হয়েছে।‘

এ ব্যাপারে সুনামগঞ্জ-৩ আসনের বাসিন্দা যুবদলের সাবেক কেন্দ্রীয় সহসভাপতি ও সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য আনসার উদ্দিন যুগান্তরকে বলেন, যদিও এটা উনার ব্যাক্তিগত সিদ্ধান্ত তারপরও আমরা জগন্নাথপুর-শান্তিগঞ্জের নেতৃবৃন্দ উনার সাথে বসে এ সিদ্ধান্ত প্রত্যাহারের অনুরোধ জানাবো।

তিনি বলেন, দলের স্বার্থে, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশ মেনে আশা করি তিনি তার এ সিদ্ধান্ত থেকে সরে আসবেন।

উল্লেখ্য, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সুনামগঞ্জ-১, সুনামগঞ্জ-৩ ও সুনামগঞ্জ-৫ আসনে প্রার্থী ঘোষণা করেছে বিএনপি। সুনামগঞ্জ-১ আসনে আনিসুল হক, সুনামগঞ্জ-৩ আসনে কয়ছর এম আহমদ ও সুনামগঞ্জ-৫ আসনে কলিম উদ্দিন আহমেদ মিলন দলের মনোনয়ন পেয়েছেন।

সুনামগঞ্জ-২ ও সুনামগঞ্জ-৪ আসনের প্রার্থী পরবর্তীতে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

প্রধানমন্ত্রীর সঙ্গে ঢাকা মহানগর বিএনপির নতুন নেতাদের সাক্ষাৎ

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

দেশপ্রেম ও নেতৃত্বগুণে জিয়াউর রহমান ক্ষমতায় অধিষ্ঠিত হন: খন্দকার মারুফ

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক হলেন জুয়েল

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আমির হামজার অডিও কথোপকথন নিয়ে অনড় অবস্থানে রাশেদ খাঁন

আরও পড়ুন

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

উত্তর বিএনপিকে সুসংগঠিত করার নির্দেশ তারেক রহমানের

ঢাকার দুই সিটিতে প্রার্থী ঘোষণা স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

স্থানীয় সরকার নির্বাচনে সমঝোতা না হলে দায় জামায়াতের: মামুনুল হক

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

এপারে আসতে হলে ফিটফাট হয়ে আসতে হবে: প্রতিমন্ত্রী টুকু

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

শিক্ষা ও পুষ্টি নিশ্চিতে সমবায়ের বিকল্প নেই: রিজভী

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম