Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নভেম্বরে গণভোটসহ ৫ দাবি

স্মারকলিপি নিয়ে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ০২:৪২ পিএম

স্মারকলিপি নিয়ে যমুনায় ৮ দলের প্রতিনিধিরা

পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যাচ্ছেন আট ইসলামী দলের প্রতিনিধিরা।

Advertisement

জাতীয় সংসদ নির্বাচনের আগে নভেম্বরে গণভোট ও জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারিসহ পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ারের নেতৃত্বে যমুনায় পৌঁছেছেন আট ইসলামী দলের প্রতিনিধিরা। 

বৃহস্পতিবার (৬ নভেম্বর) দুপুর পৌনে ১টার পর প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন যমুনায় তারা পৌঁছেছেন বলে জানা গেছে।

প্রতিনিধিদলে রয়েছেন- জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আযাদ, ইসলামী আন্দোলন বাংলাদেশের যুগ্ম মহাসচিব গাজী আতাউর রহমান, প্রেসিডিয়াম সদস্য আশরাফ আলী আকনসহ অন্যান্য দলগুলোর শীর্ষ নেতৃত্বের প্রতিনিধি।

এর আগে পাঁচ দফা দাবিতে প্রধান উপদেষ্টাকে আনুষ্ঠানিকভাবে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে রওনা হওয়ার পর দুপুর সাড়ে ১২টার দিকে মৎস্য ভবনের সামনে তাদের আটকে দেয় পুলিশ। 

সেখান সংক্ষিপ্ত সমাবেশে দলগুলোর শীর্ষ নেতারা গণভোট, জুলাই জাতীয় সনদ বাস্তবায়নের আদেশ জারি ও জাতীয় নির্বাচন ঘিরে সারাদেশে লেভেল প্লেয়িং ফিল্ড তথা নির্বাচনী পরিবেশ তৈরির বিষয়ে সরকারকে তাগিদ দেন।

এরপর দুপুর ১২টার দিকে পুরানা পল্টন মোড় থেকে আনুষ্ঠানিকভাবে প্রধান উপদেষ্টাকে স্মারকলিপি দিতে যমুনা অভিমুখে পদযাত্রা শুরু করেন তারা। পদযাত্রায় দলগুলোর শীর্ষস্থানীয় নেতারাসহ সর্বস্তরের নেতাকর্মী অংশ নেন। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

জামায়াতের সঙ্গে বিএনপির দূরত্ব কেন, সামনে আসছে নানা সমীকরণ

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

গণভোটের রায় কার্যকর ছাড়া সরকারের বিকল্প পথ নেই: মামুনুল হক

জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

জুলাই সনদে স্বাক্ষরিত সব বিষয় বাস্তবায়ন করা হবে: চিফ হুইপ

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

গণভোটের রায় বাস্তবায়নে তিল পরিমাণ ছাড় নয়: জামায়াত

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

গণভোটের রায় বাস্তবায়নের দাবিতে ১১ দলীয় ঐক্যের লংমার্চ ঘোষণা

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

গণভোটের গণরায় বাস্তবায়ন না করলে সরকারকে ক্ষমতায় থাকতে দেব না: নাহিদ ইসলাম

আরও পড়ুন

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

মেধার বদলে টাকার খেলা চলবে না, প্রশ্নফাঁসের দায় সরকারকে নিতে হবে: আসিফ মাহমুদ

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

প্রশ্নফাঁস: যুব প্রতিমন্ত্রী ও ডিজির অপসারণসহ ৪ দাবি সাদিক কায়েমের

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম