Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ অক্টোবর ২০২৬, ০৬:৫০ পিএম

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

জাতীয় নাগরিক পার্টির ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

Advertisement

যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা পদের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁসের ঘটনায় তীব্র নিন্দা ও গভীর ক্ষোভ প্রকাশ করেছে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তি।

শনিবার (১০ অক্টোবর) জাতীয় ছাত্রশক্তির দপ্তর সম্পাদক সরদার নাদিম মাহমুদ শুভর পাঠানো এক বার্তায় এ নিন্দা ও ক্ষোভ প্রকাশ করা হয়।

ওই বার্তায় বলা হয়, শনিবার (১০ অক্টোবর) সকালে যুব উন্নয়ন অধিদপ্তরের পরীক্ষায় তিন লাখের বেশি চাকরিপ্রার্থী অংশ নেওয়ার কথা ছিল। সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে ফাঁস হওয়া প্রশ্ন ছড়িয়ে পড়তে দেখা যায়। দূর-দূরান্ত থেকে টাকা খরচ করে, দীর্ঘ প্রস্তুতি নিয়ে আসা প্রার্থীদের শেষ মুহূর্তে জানানো হয়, পরীক্ষা স্থগিতের সিদ্ধান্ত। তরুণদের সঙ্গে সরকারের এ এক নির্মম তামাশা। সরকারের কাছে তরুণদের সময়, অর্থ ও স্বপ্নের কোনো মূল্য নেই। এক উদ্ভট উটের পিঠে চলেছে স্বদেশ! 

বার্তায় আরও বলা হয়, বৈষম্যবিরোধী আন্দোলনের চেতনায় যে মেধাভিত্তিক ও স্বচ্ছ রাষ্ট্রের স্বপ্ন দেখা হয়েছিল, প্রশ্নফাঁসের এই সংস্কৃতি তার সম্পূর্ণ বিপরীত। নিয়োগ প্রক্রিয়ার গোপনীয়তা রক্ষা করা সরকারের প্রাথমিক দায়িত্ব, আর সেই দায়িত্ব পালনে সরকার ব্যর্থ হয়েছে। নূন্যতম লজ্জাবোধ থাকলে লাখ লাখ বেকার তরুণের স্বপ্ন ধূলিসাৎ করার দায়ে সরকারের রাষ্ট্র পরিচালনার দায়িত্ব থেকে সরে দাঁড়ানো উচিত। যে সরকার প্রশ্নপত্রের গোপনীয়তা রক্ষা করতে পারে না, সে সরকার রাষ্ট্রের গুরুত্বপূর্ণ নথিপত্রের গোপনীয়তা রক্ষা করবে কীভাবে?

বার্তায় বলা হয়, জাতীয় ছাত্রশক্তি স্পষ্ট ভাষায় বলতে চায়– প্রশ্নফাঁসের ঘটনায় অবিলম্বে স্বাধীন ও নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে তদন্ত প্রতিবেদন জনসমক্ষে প্রকাশ করতে হবে। প্রশ্নফাঁসের সঙ্গে জড়িত যত বড় প্রভাবশালীই হোক, চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে।

জাতীয় ছাত্রশক্তি সরকারকে হুশিয়ারি করে বলতে চায়– তরুণদের স্বপ্ন নিয়ে ছিনিমিনি খেলা মেনে নেওয়া হবে না। ছাত্রশক্তি চাকরিপ্রার্থী তরুণদের পাশে সবসময় ছিল, আছে, থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে জাতীয় ছাত্রশক্তির ৪ দাবি

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

জাতীয় ছাত্রশক্তির পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি ঘোষণা, যারা আছেন দায়িত্বে

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

ভেরিফিকেশনের নামে যোগ্যদের বাদ দেওয়ার প্রতিবাদে ছাত্রশক্তির লাল কার্ড প্রদর্শন

এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ

এনসিপির ছাত্রশক্তির প্রথম কাউন্সিল আজ

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

জাতীয় ছাত্রশক্তির ভারপ্রাপ্ত সভাপতি আহসান লাবিব

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

জাতীয় ছাত্রশক্তির কেন্দ্রীয় সভাপতির পদত্যাগ

আরও পড়ুন

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

‘অভিযোগও তাদের বিরুদ্ধে, তদন্তও করবে তারা’—প্রশ্ন ফাঁস নিয়ে কাদের

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

তারেক রহমানের সভাপতিত্বে বিএনপির স্থায়ী কমিটির বৈঠক

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

‘মতলব কী?’—সারজিসের ছবি পোস্ট করে মেঘনা আলম

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

নিয়োগ পরীক্ষার প্রশ্নফাঁসের ঘটনায় ছাত্রশক্তির ক্ষোভ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম