Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

Icon

যুগান্তর ডেস্ক

প্রকাশ: ২৬ নভেম্বর ২০২৬, ১২:৩৫ এএম

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

ছবি: ভিডিও থেকে নেওয়া

Advertisement

নাশকতার ছক কষার অভিযোগে পুরান ঢাকার চকবাজার থেকে এক যুবলীগ নেতাকে আটক করার পর ফল ও পনির খাইয়ে পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।

বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশে দেওয়ার আগে আটক ওই যুবলীগ নেতাকে পুরান ঢাকার প্রসিদ্ধ পনির ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।

এ ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পেয়ে তারা দ্রুত গিয়ে তাকে হাতেনাতে ধরেন। এরপর তাকে ফল খাইয়ে নাশকতার চেষ্টার কারণ জানতে চান এবং যে নেতা চলে গেছেন, তার কথায় আর দেশে অরাজকতা না ছড়াতে বোঝান।

ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার ছড়াচ্ছে যে তিনি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। অথচ আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন যখন তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এরা চুপ ছিল এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল; এখন তাদের বিবেক জেগে উঠেছে। তবে নাশকতার কোনো চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।

উল্লেখ্য, এর ঠিক আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন নয়ন।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

আ.লীগ নেতাকে আটক করে ডিম-কফি খাওয়ালেন যুবদল নেতা নয়ন, অতঃপর…

সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না

আওয়ামী লীগ সন্ত্রাসীদেরকে হুঁশিয়ারি যুবদলের নেতা নয়নের সুপ্ত আগ্নেয়গিরি চাপা দিয়ে রেখেছি, বিস্ফোরণ ঘটাবেন না

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

‘যদি কেউ বাঁচতে চাও, আর রাস্তায় বের হয়ো না’

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির

যুবদল নেতা নয়নকে গ্রেফতারের দাবি জামায়াত এমপির

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

যুবদলের নয়নকে আইনের আওতায় আনার দাবি শিশির মনিরের

‘এক নয়ন আতঙ্কেই অস্থির আওয়ামী লীগ'

‘এক নয়ন আতঙ্কেই অস্থির আওয়ামী লীগ'

আরও পড়ুন

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

ফল-পনির খাইয়ে যুবলীগ নেতাকে পুলিশে দিলেন নয়ন

পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে কেন আবেগাপ্লুত হুম্মাম কাদের?

পাকিস্তানের পার্লামেন্টে দাঁড়িয়ে কেন আবেগাপ্লুত হুম্মাম কাদের?

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

‘জালিমের সহযোগীরা এখন বড় বিপ্লবী’, কাদের ইঙ্গিত করলেন আব্দুল কাদের

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

দেশে বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা চলছে: সেলিম উদ্দিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম