Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ নভেম্বর ২০২৬, ০৪:০১ এএম

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি হাসিব আল ইসলাম। ফাইল ছবি

Advertisement

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) ভাতৃপ্রতিম ছাত্র সংগঠন জাতীয় ছাত্রশক্তির ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) শাখা সভাপতি হাসিব আল ইসলামের ওপর চাপাতি দিয়ে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তার বাঁ হাতে মারাত্মক জখম হয়েছেন। পরে তাকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

মঙ্গলবার (১০ নভেম্বর) দুপুর ১২টার দিকে শ্রীমঙ্গলের রাধানগর এলাকার একটি রিসোর্টের সামনে এ ঘটনা ঘটে। এ সময় হাসিবের সঙ্গে অটোরিকশায় এক তরুণীও উপস্থিত ছিলেন। সঙ্গে থাকা ওই তরুণী তার স্ত্রী বলে নিশ্চিত করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম সদস্য সচিব তারেক রেজা।

এনসিপির কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক শ্রীমঙ্গলের বাসিন্দা প্রীতম দাস বলেন, ‘হামলায় আহত হওয়ার পর হাসিব ট্রেনে কুমিল্লায় যাচ্ছেন। সেখান থেকে তিনি শ্রীমঙ্গলে আবার আসবেন। তিনি এলে শ্রীমঙ্গল থানায় মামলা করাসহ পরবর্তী কর্মসূচি গ্রহণ করা হবে। আর সঙ্গে থাকা নারী হাসিবের স্ত্রী।’

পুলিশ জানিয়েছে, প্রাথমিক তদন্তে হামলার ঘটনায় অভিযুক্ত ব্যক্তির পরিচয় শনাক্ত করা গেছে। তিনি শ্রীমঙ্গল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক হাবিবুর রহমান। 

ইতোমধ্যে হামলার ঘটনার ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়েছে। ওই ভিডিওতে দেখা যায়, দুপুরে রিসোর্টের সামনের সড়কে ব্যাটারিচালিত অটোরিকশায় করে যাচ্ছিলেন হাসিব আল ইসলাম ও এক তরুণী। এ সময় যিনি ভিডিও করছিলেন, তিনি হাসিবের উদ্দেশে গালাগাল করতে থাকেন। অটোরিকশা থামার পর ওই ব্যক্তি হাসিবের সঙ্গে হাত মেলান এবং আবারও তাকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। এরপর হঠাৎ তার ওপর চাপাতি নিয়ে ঝাঁপিয়ে পড়েন এবং কোপ দেন। এ সময় অটোরিকশা থেকে নেমে দৌড় দেন হাসিব। 

বালিশিরা রিসোর্টটির ম্যানেজার ইয়াসির আরাফাত স্বপন বলেন, ‘তিন দিন আগে স্ত্রীকে নিয়ে রিসোর্টে ওঠেন হাসিব। মঙ্গলবারই তাদের চেক আউটের কথা ছিল। এর মধ্যে হামলার ঘটনা ঘটেছে।’

নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় এক রিসোর্টের কর্মচারী জানান, তিন দিন আগে স্ত্রীকে নিয়ে হাসিব রাধানগর এলাকায় একটি রিসোর্টে ওঠেন। মঙ্গলবার চট্টগ্রাম যাওয়ার পথে রিসোর্টের সামনে হামলার শিকার হন তিনি। পরে রিসোর্টে ফিরে এলে তার হাতে কোপের ক্ষত দেখতে পেয়ে কর্তৃপক্ষ ব্যান্ডেজ করে দেয়।

ট্যুরিস্ট পুলিশ শ্রীমঙ্গল জোনের ইনচার্জ কামরুল হোসেন চৌধুরী বলেন, এ ধরনের ঘটনার কথা শুনেছেন। তবে কেউ অভিযোগ করেননি। বিষয়টি খোঁজ নিয়ে দেখা হচ্ছে।

শ্রীমঙ্গল থানার ওসি সরকার আবদুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বলেন, ‘হামলার খবর পেয়ে ওই রিসোর্টে পুলিশ পাঠানো হয়েছে। ঘটনার তদন্ত চলছে। আমরা জেনেছি হামলার পর হাসিব ওই রিসোর্ট থেকে চলে গেছেন। আমরা তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি। প্রাথমিক তদন্তে হামলাকারীর পরিচয় জানা গেছে। হামলাকারীকে গ্রেফতারে পুলিশের অভিযান চলছে। পাশাপাশি বিষয়টি নিয়ে কাজ করছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও প্রশাসন।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

এনসিপিতে যোগ দিয়ে পদ পেলেন জামায়াত নেতা

এনসিপিতে যোগ দিয়ে পদ পেলেন জামায়াত নেতা

‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

‘লীগ প্রতিরোধ মিছিল’ কর্মসূচি পালনের ঘোষণা জাতীয় ছাত্রশক্তির

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

ঢাবি ছাত্রশক্তির সভাপতির ওপর আ.লীগের হামলা

এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন

এনসিপি ধন্যবাদ পাওয়ার যোগ্য: রাশেদ খাঁন

আরও পড়ুন

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

ছাত্রশক্তির হাসিবের ওপর হামলাকারী কে, জানা গেল পরিচয়

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিবের ওপর হামলা, স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

আ.লীগ ও অঙ্গসংগঠনের নৈরাজ্যের প্রতিবাদে গুলশানে যুবদলের বিক্ষোভ

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

হাসিব আল ইসলামের ওপর হামলায় স্বরাষ্ট্রমন্ত্রীর পদত্যাগ দাবি জাতীয় ছাত্রশক্তির

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম