Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নুরের বার্তা

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ২৯ নভেম্বর ২০২৫, ০১:৫৮ পিএম

খালেদা জিয়ার সুস্থতা কামনা করে নুরের বার্তা

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর। ফাইল ছবি

Advertisement

দেশের গণতন্ত্র, স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার সংগ্রামে আপোসহীন লড়াকু নেত্রী হিসেবে পরিচিত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার দ্রুত সুস্থতা কামনা করেছেন গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুর।  

শনিবার (২৯ নভেম্বর) এক বার্তায় বলেছেন, জাতীয় রাজনৈতিক অঙ্গনে তার দীর্ঘ সংগ্রাম, ত্যাগ ও দৃঢ় অবস্থান দেশের জন্য এক উল্লেখযোগ্য অধ্যায়। বার্তায় বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থার দ্রুত উন্নতি এবং পূর্ণ রোগমুক্তির জন্য দেশবাসীর প্রতি দোয়ার আহ্বান জানান তিনি। 

বিবৃতিতে উল্লেখ করা হয়, গণতান্ত্রিক অগ্রযাত্রা ও জাতীয় স্বার্থ রক্ষার ক্ষেত্রে তার ভূমিকা সবসময়ই গুরুত্বপূর্ণ ছিল। তার সুস্থতা দেশের রাজনৈতিক স্থিতিশীলতা ও গণতান্ত্রিক ধারাবাহিকতার জন্য অপরিহার্য। 

এ বার্তায় বেগম খালেদা জিয়ার দীর্ঘায়ু ও দ্রুত আরোগ্য কামনা করেন তিনি।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম