Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ৩০ নভেম্বর ২০২৫, ০১:৫৫ পিএম

এনসিপি কেন আবুল সরকারের পক্ষ নিয়েছে, প্রশ্ন পদত্যাগকারী নেতার

ফাইল ছবি

Advertisement

গুরুতর অভিযোগ এনে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় কমিটির দক্ষিণাঞ্চলের সংগঠকের পদ থেকে পদত্যাগ করেছেন আরিফুল ইসলাম তালুকদার। ২৮ নভেম্বর তিনি দলের আহ্বায়ক বরাবর আনুষ্ঠানিকভাবে পদত্যাগপত্র জমা দেন।

তার অন্যতম প্রধান কারণ হিসেবে জানান, দল থেকে পরোক্ষভাবে তাকে রাজনীতি আর ধর্মীয় অনুভূতির কোনো একটাকে বেছে নিতে বলা হয়েছিল। তারই সুবাদে তিনি তার ধর্মকে বেছে নেন। আজ এক ফেসবুক স্ট্যাটাসে বিষয়টি পরিষ্কার করেন তিনি।

ঘটনার সূত্রপাত আবুল সরকার ইস্যুতে। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার মতো কথা বলে তিনি সমালোচনার জন্ম দেন। এরপর তাকে গ্রেফতার করা হয়।

তবে এই ইস্যুতে আবুল সরকারের পক্ষে অবস্থান নিচ্ছে এনসিপি, এই অভিযোগ এনেছেন দলটির সাবেক সংগঠক আরিফুল ইসলাম তালুকদার। এখানেই শেষ নয়, আরও একাধিক বিষয় নিয়ে দলের সঙ্গে মতবিরোধ হওয়ার ফলেই তিনি পদত্যাগ করেছেন বলে জানিয়েছেন তিনি। 

এই ইস্যুতে আগামীকাল সোমবার একটি সংবাদ সম্মেলন ডেকেছেন তিনি। তা জানিয়েই একটি ফেসবুক পোস্ট দেন আরিফ। সেখানে তিনি লিখেছেন, ‘প্রিয় বিপ্লবী দেশবাসী, আপনারা ভয়ংকর প্রতারিত হচ্ছেন। বিপ্লবের দল নামে যে এনসিপিকে আপনারা চেনেন, এনসিপির নীতিনির্ধারণী পরিষদ তার সম্পূর্ণ বিপরীত। এই এনসিপির পলিসি যারা ঠিক করে সেটি ধর্মবিদ্বেষীদের বলয়ের দখলে। গত ২৮ নভেম্বর এনসিপি থেকে আমি পদত্যাগ করেছি। আমাকে ফোনে তাদের পক্ষ থেকে পরোক্ষভাবে দল বা ধর্মীয় অনুভূতির যেকোন একটা বেছে নিতে বলা হয়। আমি ফোনেই বলে দিয়েছি, আমি মহান রবকেই বেছে নিলাম। (কথার শেষ অংশ রেকর্ড করা হয়েছে)। সার্বিক বিষয়গুলো নিয়ে আগামীকাল ১ ডিসেম্বর ২০২৫, রোজ সোমবার,  বিকাল ৩ ঘটিকায় সংবাদ সম্মেলনে আপনাদের সামনে আসছি। এই সংবাদ সম্মেলনে আমি অতি গুরুতর কয়েকটি তথ্য আপনাদের জানাব।’

সেই সংবাদ সম্মেলনে তিনি একাধিক বিষয়ে আলোকপাত করবেন। তিনি বলেন, ‘এই দলটি আসলে চালাচ্ছে কোন গোষ্ঠী? কমবেশী ১০,০০০ টাকা করে মনোনয়ন ফরম বিক্রি করা হয়েছে ১৫০০ জনেরও বেশী মানুষের কাছে। কত টাকা হয় গুণ করে নিয়েন। অথচ একই সময় কীভাবে বিএনপির সাথে ২০ টি আসনের জন্য দেনদরবার করেছে।’ 

এরপরই আসে আবুল সরকারের বিষয়টি। তিনি বলেন, ‘প্রকৃত পক্ষে কী কারণে তারা পরোক্ষভাবে আবুল সরকারের পক্ষ নিয়েছে। আবুল সরকারের মুক্তির জন্য যারা রাস্তায় বসে পড়ে তাদের সাথে এই দলের নীতিনির্ধারকদের সম্পর্ক কী? আসিফ মাহমুদ কেন এনসিপিতে যেতে পারছে না। মাহফুজ এবং আসিফের সাথে দূরত্বের কারণ কী?’

তিনি দুর্নীতির অভিযোগও এনেছেন। তিনি বলেছেন, ‘৫ তারিখের আগে তিনবেলা ঠিকমত না খেতে পারা কে কে এখন কোটিপতি? গত ২৭ নভেম্বর কয়েকটি দল নিয়ে জোট ঘোষণা হবার কথা ছিল। সেটি কেন হয় নি? কোন কোন শর্ত আর বক্তব্য সেটি হতে দেয় নি।’

‘সর্বশেষ ২০২৪ সালের বিপ্লবের কতিত মাস্টারমাইন্ড আসলে কোথা থেকে কোন ডিজাইনে মাস্টার মাইন্ড হয়েছে এবং প্রকৃত পক্ষে কে আন্দোলনের মাঠেও ছিল, বিভিন্ন রাজনৈতিক দলের সাথেও সমন্বয় করেছিল, আন্দোলনের জন্য মাইক/ব্যানারের খরচের একটা অংশ সমন্বয় করেছিল এবং আন্তর্জাতিক পরিমন্ডলে যোগাযোগ করে জাতিসংঘ থেকে ছাত্রদের আন্দোলন দমনে সেনাবাহিনীকে চড়াও না হতে সতর্ক বার্তা আনতে কাজ করেছিল, সেই তথ্যও আপনাদের জানানো হবে। দেখা হচ্ছে জুলাইয়ের বিপ্লবের প্রিয় সাংবাদিক ভাইদের সাথে।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

রাশেদ খাঁনের পোস্ট আওয়ামী ছোবল থেকে দেশ বাঁচাতে শহীদ হাদির পথ কি অনুসরণ করবে জামায়াত-এনসিপি?

আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

ফেসবুকে আসিফের ব্যাঙ্গাত্মক পোস্ট আপা আসবে তাই চলে যাচ্ছি, বিদায় বাংলাদেশ

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

আন্দোলনে ফ্যাসিস্টরা অনুপ্রবেশ করলে দায় সরকারের: নাহিদ ইসলাম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

আরও পড়ুন

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

নাহিদকে চুপ থাকার অনুরোধ ছাত্রদল সভাপতির

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক-মালিককে মুখোমুখি দাঁড় করিয়ে সংকটের সমাধান সম্ভব নয়: গোলাম পরওয়ার

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিক আন্দোলনে নিহত তৌফিকের অসহায় পরিবারের পাশে থাকার আশ্বাস জামায়াতের

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

শ্রমিকের অধিকার ও শিল্পের সুরক্ষা নিশ্চিত করতে ব্যর্থ হলে দায় সরকারকেই নিতে হবে: মঞ্জু

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম