Logo
Logo
×

Advertisement

রাজনীতি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৩ নভেম্বর ২০২৬, ০৩:০৩ পিএম

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

এনসিপি

Advertisement

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে। জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত সংগঠন জাতীয় শ্রমিক শক্তি মঙ্গলবার (৩ নভেম্বর) সন্ধ্যা ৬টায় রাজধানীর বাংলামোটরে এনসিপির কেন্দ্রীয় কার্যালয়ের নিচে এ সংবাদ সম্মেলনের আয়োজন করেছে। 

সংবাদ সম্মেলনে চলমান মজুরি বৃদ্ধির আন্দোলন, শিল্পকারখানা রক্ষা এবং মালিক ও শ্রমিকদের প্রতি সুনির্দিষ্ট আহ্বান জানানো হবে।

এতে উপস্থিত থাকবেন এনসিপির রাজনৈতিক পর্ষদ সদস্য ও সংসদ সদস্য আব্দুল হান্নান মাসউদ এবং রাজনৈতিক পর্ষদ সদস্য আরিফুল ইসলাম আদিব। সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করবেন জাতীয় শ্রমিক শক্তির আহ্বায়ক মাজহারুল ইসলাম ফকির।

জাতীয় শ্রমিক শক্তির সদস্য সচিব ঋয়াজ মোর্শেদের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বেতন বাড়ানোসহ বিভিন্ন দাবিতে রাজধানীর মিরপুরে পোশাকশ্রমিকদের আন্দোলন ঘিরে টানা তৃতীয় দিনের মতো সংঘর্ষ হয়েছে। মঙ্গলবার সকালে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এদিকে আন্দোলনের মধ্যে নাশকতা ও ভাঙচুর ঠেকানোর কথা বলে মিরপুর-১১ এলাকায় অবস্থান নিয়েছেন যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে ১০টার দিকে মিরপুর-১১ ও ১২ নম্বর সেকশনের মধ্যবর্তী এলাকায় শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়া শুরু হয়। একপর্যায়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। আধা ঘণ্টার বেশি সময় ধরে চলা সংঘর্ষে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে শ্রমিকদের ছত্রভঙ্গ করে দেয়।

এদিকে গাজীপুর ও আশুলিয়ায়ও পোশাক শ্রমিকদের সংঘর্ষ চলছে। 

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে দলছুট পুলিশ সদস্যকে পিটিয়ে আহত

মিরপুরে পোশাকশ্রমিক আন্দোলনে দলছুট পুলিশ সদস্যকে পিটিয়ে আহত

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

টঙ্গীর বিসিকে মোড়ে মোড়ে বিএনপির অবস্থান

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

গাজীপুরে আজও ২৫টি পোশাক কারখানা ছুটি

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

সরকার জনগণের রান্নাঘর পর্যন্ত ভোগান্তি পৌঁছে দিয়েছে: নাসীরুদ্দীন পাটওয়ারী

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি বিবেচনা করছে সরকার

ডিসি ফরিদা খানম পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি বিবেচনা করছে সরকার

আরও পড়ুন

যাত্রীবাহী বাসে কে আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

যাত্রীবাহী বাসে কে আগুন দিয়েছে, জানালেন রাশেদ খাঁন

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

জামায়াত আমিরের অনুমতি নিয়ে সব সত্য প্রকাশ করব: আখতারুজ্জামান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম