Logo
Logo
×

Advertisement

সারাদেশ

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, ঢাকা উত্তর

প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬, ১১:০৬ পিএম

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

Advertisement

শ্রমিক বিক্ষোভের ঘটনায় উদ্বেগ প্রকাশ করে সাভারের সংসদ সদস্য ডা. দেওয়ান মোহাম্মদ সালাউদ্দিন বাবু বলেছেন, পতিত সরকারের দোসররা সাভার ও আশুলিয়ায় গার্মেন্টস অস্থিতিশীল করে আন্দোলন করার চেষ্টা করছে। বহিরাগতরা শ্রমিকদের কর্মসূচিতে যোগ দিয়ে বিশৃঙ্খলা সৃষ্টি করে পরিস্থিতি ঘোলাটে করছে।

শ্রমিকদের সড়ক অবরোধে মহাসড়কে তীব্র যানজট পরিদর্শনে এসে আরিচা মহাসড়কে অবস্থান নিয়ে তিনি এসব কথা বলেন।

একই সঙ্গে সাভার শিল্প পুলিশ থেকে অভিযোগ করা হয়, শ্রমিকদের কারখানা বন্ধ করে মহাসড়কে চলে আসতে বাধ্য করছে বহিরাগতরা। শান্তিপ্রিয় শ্রমিকরাও কারখানা ছেড়ে চলে যেতে বাধ্য হচ্ছেন।

মজুরি বাড়ানোর মূল দাবিকে ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে সাভার ও আশুলিয়ার তৈরি পোশাক শিল্প এলাকা। শ্রমিক বিক্ষোভে শতাধিক কারখানার শ্রমিকরা রাস্তায় নেমেছেন। দুই শতাধিক কারখানায় আজও ছুটি ঘোষণা করা হয়েছে। এদিন কাভার্ডভ্যানে আগুন দিয়েছে দুষ্কৃতকারীরা।

সোমবার সকালে শ্রমিকদের সঙ্গে পুলিশের দফায় দফায় ধাওয়া-পালটাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ারশেল ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে আশুলিয়ার বাইপাইল-আবদুল্লাহপুর এবং সাভারের হেমায়েতপুরে। এতে অন্তত দুই শতাধিক শ্রমিক আহত হয়েছেন। শিল্প পুলিশের কয়েকজন সদস্যও আহতের খবর জানা গেছে।

দুপুরের পর হেমায়েতপুরের পদ্মার মোড়ে বিএনপি নেতাকর্মীরা লাঠিসোটা নিয়ে অবস্থান নেন। তাদের নেতৃত্ব দেন ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল আজিজ। তারা শিল্পাঞ্চলে ভাঙচুর ও অস্থিরতার প্রতিবাদ জানিয়ে মহাসড়কে সমাবেশ করেন। এ সময় ভাঙচুরের ঘটনায় জড়িতরা পালিয়ে যায়।

শিল্প পুলিশ-১-এর পুলিশ সুপার মোহাম্মদ মোমিনুল ইসলাম ভূঁইয়া বলেন, শ্রমিকদের দাবি পূরণে সরকার উদ্যোগ নিয়েছে। বিভিন্ন কারখানায় ছুটি ঘোষণা করা হলেও শ্রমিকরা বিভিন্ন স্থানে ভাঙচুরের চেষ্টা চালিয়েছেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে।

সাভার ও আশুলিয়ার বিভিন্ন পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে জানিয়ে ঢাকা রেঞ্জের ডিআইজি মুস্তাফিজুর রহমান বলেন, আজকে সাভারের পরিবেশ অনেকটাই শান্ত রয়েছে। কিছুটা বিশৃঙ্খলার খবর পাওয়া গেলেও পুলিশ তৎপর থাকার কারণে তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে।

তিনি বলেন, ঢাকা জেলার পুলিশ সুপার শামীমা পারভীন, সাভার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমসহ পুলিশের কর্মকর্তারা এখানে উপস্থিত থেকে সব ব্যবস্থা গ্রহণ করে চলেছেন।

বিকালে সাভারের বিভিন্ন কারখানা পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ডিআইজি মুস্তাফিজুর রহমান আরও বলেন, শিল্পাঞ্চল সাভার ও আশুলিয়ায় শ্রমিক আন্দোলনের নামে বিশৃঙ্খলাকারীরা কেউ সাধারণ শ্রমিক নয়। তাই নাশকতাকারীদের কঠোর আইনের আওতায় আনা হবে।

তিনি আরও বলেন, শ্রমিকদের আন্দোলনের সুযোগে কিছু দুষ্কৃতকারী বিশৃঙ্খলা সৃষ্টি করছে। আমরা তাদের খোঁজখবর নিচ্ছি, তথ্য সংগ্রহ করছি। আন্দোলনের নামে বহিরাগত বিশৃঙ্খলাকারীদের আইনের আওতায় আনা হবে। এ সময় শ্রমিকদেরও সজাগ হওয়ার আহ্বান জানান ডিআইজি।

আশুলিয়া থানার ওসি তরিকুল ইসলাম যুগান্তরকে জানান, শ্রমিক অসন্তোষের ঘটনায় ১০ জনকে আশুলিয়া-বাইপাইল থেকে গ্রেফতার করা হয়েছে। তবে তারা শ্রমিক না বহিরাগত তা এখনো যাচাই-বাছাই করা হয়নি।

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: পোশাক শ্রমিকদের বিক্ষোভ


আরও পড়ুন

সম্পর্কিত খবর

পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি বিবেচনা করছে সরকার

ডিসি ফরিদা খানম পোশাকশ্রমিকদের ৩০ হাজার টাকা মজুরির দাবি বিবেচনা করছে সরকার

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

এখন যারা আন্দোলনের নামে সহিংসতা করছে, তাদের উদ্দেশ্য ভিন্ন: স্বরাষ্ট্রমন্ত্রী

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোশাক শ্রমিক নেতারা

স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে পোশাক শ্রমিক নেতারা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

গাজীপুরে শ্রমিক বিক্ষোভে উত্তাল শিল্পাঞ্চল, মাঠে নেমেছে বিএনপি নেতাকর্মীরা

আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ডভ্যানে আগুন

২০০ কারখানা ছুটি ঘোষণা আশুলিয়ায় পুলিশ-শ্রমিক সংঘর্ষে আহত ১৫০, কাভার্ডভ্যানে আগুন

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

গাজীপুরে পুলিশের ৩ গাড়ি ভাঙচুর অগ্নিসংযোগ, সাংবাদিক ও বিজিবি সদস্য আহত

আরও পড়ুন

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

‘পতিত সরকারের দোসররা বিশৃঙ্খলা সৃষ্টি করছে’

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

ঘরের মেঝে খুঁড়েও মিলল না নিখোঁজ সামিউলের লাশ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

কলেজে নিয়োগে দুর্নীতির অভিযোগ, অধ্যক্ষ ও সভাপতির অপসারণ দাবিতে বিক্ষোভ

ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেয় রেললাইনে, যুবকের মৃত্যুদণ্ড

ধর্ষণের পর হত্যা করে লাশ ফেলে দেয় রেললাইনে, যুবকের মৃত্যুদণ্ড

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম