Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ৬ চিকিৎসক

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০৪ ডিসেম্বর ২০২৫, ০৯:৪৬ পিএম

খালেদা জিয়ার সঙ্গে লন্ডনে যাচ্ছেন যে ৬ চিকিৎসক

বেগম খালেদা জিয়া। ছবি: সংগৃহীত

Advertisement

মেডিকেল বোর্ডের সিদ্ধান্তে উন্নত চিকিৎসার জন্য বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হচ্ছে। ইতোমধ্যে তার জন্য এয়ার অ্যাম্বুলেন্স প্রস্তুত রাখা হয়েছে। 

বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সই করা এক বিজ্ঞপ্তিতে খালেদা জিয়ার লন্ডন সফরসঙ্গীদের তালিকা প্রকাশ করা হয়েছে, যেখানে মোট ১৪ জন রয়েছেন।

তালিকা অনুযায়ী, খালেদা জিয়ার সঙ্গে ছয়জন চিকিৎসক লন্ডনে যাচ্ছেন। তারা হলেন— ডা. আবু জাফর মো. জাহিদ হোসেন, ডা. ফখরুদ্দিন মোহাম্মদ সিদ্দিকী, ডা. শাহাবুদ্দিন তালুকদার, ডা. নূরউদ্দিন আহমদ, ডা. জাফর ইকবাল ও ডা. মোহাম্মদ আল মামুন।

বিএনপি চেয়ারপারসনের লন্ডন চিকিৎসা যাত্রায় পরিবারের সদস্য হিসেবে থাকছেন তার পুত্রবধূ সায়দা শামীলা রহমান। পাশাপাশি বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিল সদস্য ড. মোহাম্মদ এনামুল হক চৌধুরী, দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের সহকারী মো. আব্দুল হাই মল্লিক ও চেয়ারপারসনের সহকারী ব্যক্তিগত সচিব মো. মাসুদুর রহমানও লন্ডন সফরে থাকবেন।

নিরাপত্তার অংশ হিসেবে স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ)–এর সদস্য হাসান শাহরিয়ার ইকবাল ও সৈয়দ সামিন মাহফুজ সফরসঙ্গী হচ্ছেন। গৃহপরিচারিকা ফাতেমা বেগম এবং রূপা শিকদারও লন্ডনে যাবেন।

ব্যক্তিগত চিকিৎসক এ জেড এম জাহিদ হোসেন জানিয়েছেন, বৃহস্পতিবার মধ্যরাতে অথবা শুক্রবার সকালে এয়ার অ্যাম্বুলেন্সে করে খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হবে।

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম