Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১০ ডিসেম্বর ২০২৫, ০১:৩৫ পিএম

এনসিপির ১২৫ প্রার্থীর মধ্যে নারী ১৪ জন

ফাইল ছবি

Advertisement

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে প্রথম ধাপে দলের মনোনীত ১২৫ জনের প্রাথমিক প্রার্থী তালিকা ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। আজ বুধবার (১০ ডিসেম্বর) বেলা ১১টার দিকে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন এসব আসনে মনোনীত প্রার্থীদের নাম ঘোষণা করেন।

এই তালিকায় নারী প্রার্থী আছেন ১৪ জন। ডা. তাসনিম জারা, ডা. মাহমুদা আলম মিতু, দিলশানা পারুলদের মতো পরিচিত মুখ আছেন এই তালিকায়। তবে সামান্তা শারমিন, নুসরাত তাবাসসুমদের এই তালিকায় জায়গা হয়নি এখনও। 

আসছে জাতীয় নির্বাচনে নওগাঁ-৫ আসন থেকে মনিরা শারমিন, সিরাজগঞ্জ-৩ আসনে দিলশানা পারুল, সিরাজগঞ্জ-৪ আসনে দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি), ঝালকাঠি-১ আসনে ডা. মাহমুদা আলম মিতু প্রতিদ্বন্দ্বিতা করবেন।

এদিকে ময়মনসিংহ-১১ আসনে তানহা শান্তা, ঢাকা-৯ আসনে ডা. তাসনিম জারা, ঢাকা-১২ আসনে নাহিদা সারওয়ার নিভা, ঢাকা-১৭ ডা. তাজনূভা জাবীন, ফরিদপুর-৩ আসনে সৈয়দা নীলিমা দোলা, চাঁদপুর-২ আসনে ইসরাত জাহান বিন্দু, নোয়াখালী-৫ আসনে অ্যাডভোকেট হুমায়রা নূর, চট্টগ্রাম-১০ আসনে সাগুফতা বুশরা মিশমা, খাগড়াছড়িতে অ্যাডভোকেট মনজিলা সুলতানা নির্বাচনী লড়াইয়ে নামবেন।

এক নজরে এনসিপির নারী প্রার্থীরা—

​১. মনিরা শারমিন (নওগাঁ-৫)
২. দিলশানা পারুল (সিরাজগঞ্জ-৩)
৩. দ্যুতি অরণ্য চৌধুরী (প্রীতি) (সিরাজগঞ্জ-৪)
৪. ডা. মাহমুদা আলম মিতু (ঝালকাঠি-১)
৫. তানহা শান্তা (ময়মনসিংহ-১১)
৬. ডা. তাসনিম জারা (ঢাকা-৯)
৭. নাহিদা সারওয়ার নিভা (ঢাকা-১২)
৮. ডা. তাজনূভা জাবীন (ঢাকা-১৭)
৯. ইঞ্জিনিয়ার নাবিলা তাসনিদ (ঢাকা-২০)
১০. সৈয়দা নীলিমা দোলা (ফরিদপুর-৩)
১১. ইসরাত জাহান বিন্দু (চাঁদপুর-২)
১২. এডভোকেট হুমায়রা নূর (নোয়াখালী-৫)
১৩. সাগুফতা বুশরা মিশমা (চট্টগ্রাম-১০)
১৪. এডভোকেট মনজিলা সুলতানা (খাগড়াছড়ি)

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম