Logo
Logo
×

Advertisement

রাজনীতি

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ ডিসেম্বর ২০২৫, ০৫:২২ পিএম

খালেদা জিয়া ও তারেক রহমানের নিরাপত্তা টিমের প্রধান শামসুল ইসলাম

ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম। ছবি: যুগান্তর

Advertisement

সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে প্রধান নিরাপত্তা কর্মকর্তার দায়িত্ব পেয়েছেন ব্রিগেডিয়ার জেনারেল (অব.) ড. এ কে এম শামছুল ইসলাম।

বুধবার (১৭ ডিসেম্বর) বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর গণমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করার নিমিত্তে ব্রিগেডিয়ার জেনারেল (অব:) ড. এ কে এম শামছুল ইসলামকে 'প্রধান নিরাপত্তা কর্মকর্তা' হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

খালেদা জিয়া রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তাকে বিশেষ ব্যক্তির মর্যাদা দেওয়া হয়েছে। আর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ২৫ ডিসেম্বর লন্ডন থেকে দেশে ফিরছেন।

Advertisement

Advertisement

আরও পড়ুন

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: ছাত্রদলের আবিদুল

কাদা ছোড়া বন্ধ করুন, নুসরাত আমাদের জুলাইয়ের কন্যা: ছাত্রদলের আবিদুল

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

নগর পুড়িলে দেবালায় এড়ায় না: নাহিদ

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

জামায়াত আমিরের অভিভাবকসুলভ ভূমিকা রাজনীতিকে গণমুখী করেছে: সাদিক কায়েম

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

নাহিদ আহ্বায়ক হলে আসিফ কেন ৬ নম্বরে, প্রশ্ন তুললেন সামান্তা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম