Logo
Logo
×

Advertisement

রাজনীতি

হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ: সারোয়ার তুষার

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৯ ডিসেম্বর ২০২৫, ০৪:১০ পিএম

হামলা-ভাঙচুর নয়, হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ: সারোয়ার তুষার

ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহীদ শরীফ ওসমান হাদি ও এনসিপির যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার।

Advertisement

হামলা বা ভাঙচুর নয়, ওসমান হাদি সাংস্কৃতিক জাগরণ চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার। তিনি বলেন, ওসমান হাদি চেয়েছিলেন বিকল্প প্রতিষ্ঠান।

শুক্রবার (১৯ ডিসেম্বর) নিজের ফেসবুকে এক পোস্টে এমন মন্তব্য করেন তিনি। যে কোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে বলেও জানান এনসিপির এই নেতা।  

ফেসবুক পোস্টে সারোয়ার তুষার বলেন, হাদির লাশ দেশে আসার আগেই যারা হাদির সাথে বেঈমানি করে দেশে একটা নৈরাজ্যের দাবানল ছড়িয়ে দিতে চাচ্ছে, তাদের অন্তর্ঘাতমূলক তৎপরতার বিরুদ্ধে আমাদের থাকতে হবে। হামলা, ভাঙচুর নয়; হাদি চেয়েছিলেন সাংস্কৃতিক জাগরণ। বিকল্প প্রতিষ্ঠান।

তিনি আরও বলেন, গোটা দেশ যখন হাদির শোকে মুহ্যমান, তখন যারা পেছন থেকে এই স্যাবোটেজ করলেন, তারা দেশকে গভীর সংকটে ঠেলে দিতে চাচ্ছেন। 

যে কোনো মূল্যে বিচার, সংস্কার ও নির্বাচনের গণতান্ত্রিক পথে দেশকে রাখতে হবে। আমরা ভুলে যাব না হাদি নির্বাচন করতে চেয়েছিলেন। সরকারের মধ্যে ভেতরের কালসাপগুলা সুযোগ পেলেই ছোবল মারছে বলেও মন্তব্য করেন সারোয়ার তুষার। 

গতকাল রাতে ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী শহীদ শরীফ ওসমান হাদির মৃত্যুর সংবাদে উত্তাল হয়ে উঠে রাজধানী ঢাকা।

বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) রাত পৌনে ১০টার দিকে সিঙ্গাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। 

উল্লেখ্য যে, জুলাই অভ্যুত্থানের অন্যতম সংগঠক শরীফ ওসমান হাদি ১২ ডিসেম্বর রাজধানীর বিজয়নগরে গণসংযোগকালে চলন্ত রিকশায় থাকা অবস্থায় আততায়ীর গুলিতে আহত হন। গুলিটি তার মাথায় লাগে। ঢাকা এবং পরে সিঙ্গাপুরে দীর্ঘ চিকিৎসা শেষে বৃহস্পতিবার রাতে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার এই মৃত্যুকে কেন্দ্র করে ঢাকা এখন এক উত্তাল ও থমথমে পরিস্থিতির মধ্য দিয়ে যাচ্ছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

ইনকিলাব মঞ্চের আলটিমেটাম ১৮ ডিসেম্বরের মধ্যে হাদি হত্যার বিচার নিশ্চিত করুন

হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

হু ইজ হাদি, নুরের বক্তব্যের প্রতিক্রিয়ায় মাদানি হাদি আধিপত্যবাদের বিরুদ্ধে শিকল ভাঙার ডাক

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদির কবর নিয়ে নাসীরুদ্দীন পাটওয়ারী পোস্ট

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ওসমান হাদিকে হুমকি দিয়েছিল জামায়াত, দাবি রাশেদ খাঁনের

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ঢাবির হলে হাদির নাম সরিয়ে ফের ‘শেখ মুজিবুর রহমান হল’

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

ওসমান হাদি হত্যা মামলায় সম্পূরক তদন্ত প্রতিবেদন ৩ নভেম্বর

আরও পড়ুন

সোহরাওয়ার্দী হাসপাতাল শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

শিশুচোর সন্দেহে একজনকে পিটিয়ে হত্যা, আটক ১

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

‘নাগরিকদের জীবন রক্ষায় সরকার উদ্যোগ নিতে ব্যর্থ’

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

মুরাদনগরের ইউপি চেয়ারম্যান প্রার্থীর সাক্ষাৎকার নেবেন আসিফ মাহমুদ

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

এনসিপির জেলা কমিটির আত্মপ্রকাশ অনুষ্ঠানে হট্টগোল

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম