Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তারেক রহমানকে লেখা চিঠিতে কী লিখেছেন মোদি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ০১ জানুয়ারি ২০২৬, ০২:২১ এএম

তারেক রহমানকে লেখা চিঠিতে কী লিখেছেন মোদি

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

Advertisement

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মৃত্যুতে শোক প্রকাশ করে তার ছেলে তারেক রহমানকে চিঠি লিখেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। চিঠিতে তিনি ‘নতুন সূচনার’ প্রত্যাশার কথাও জানিয়েছেন।

মোদী লিখেছেন, খালেদা জিয়ার প্রস্থান ‘অপূরণীয় শূন্যতা’ সৃষ্টি করলেও তার দৃষ্টিভঙ্গি ও উত্তরাধিকার টিকে থাকবে।

তিনি লেখেন, ‘আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, বাংলাদেশ জাতীয়তাবাদী দলে আপনার (তারেক রহমান) দক্ষ নেতৃত্বে তার (খালেদা জিয়া) আদর্শ এগিয়ে নেওয়া হবে এবং ভারত ও বাংলাদেশের গভীর ও ঐতিহাসিক অংশীদারত্বকে আরও সমৃদ্ধ করতে তা পথনির্দেশক হিসেবে কাজ করবে—নতুন সূচনা নিশ্চিত করবে।’

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) ভোরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান বাংলাদেশের তিনবারের প্রধানমন্ত্রী খালেদা জিয়া। এর পরপরই এক্সে দেওয়া এক পোস্টে শোক প্রকাশ করেছিলেন নরেন্দ্র মোদী। এরপর রোববার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে আনুষ্ঠানিকভাবে একটি চিঠি পাঠান তিনি।

এরপর ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর বুধবার ঢাকায় এসে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানান এবং ভারত সরকারের শোকবার্তা তারেক রহমানের কাছে হস্তান্তর করেন।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যানকে ‘প্রিয় তারেক রহমান সাহেব’ সম্বোধন করে মোদী চিঠিতে লেখেন,

‘আপনার মা, বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী ও বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারপারসন মহামান্য বেগম খালেদা জিয়ার প্রয়াণের খবরে আমি গভীরভাবে শোকাহত। এই গভীর ব্যক্তিগত শোকের সময়ে আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। তার আত্মা চিরশান্তিতে বিশ্রাম নিক—এই কামনা করি।’

২০১৫ সালের জুনে ঢাকায় ‘বেগম সাহেবার’ সঙ্গে সাক্ষাৎ ও আলোচনার কথা স্মরণ করে মোদী লেখেন,

‘তিনি (খালেদা জিয়া) ছিলেন দৃঢ় প্রত্যয়ী ও অটল বিশ্বাসের এক বিরল নেতৃত্ব, বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হওয়ার গৌরব অর্জন করেছিলেন। বাংলাদেশের উন্নয়নে যেমন তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন, তেমনি ভারত–বাংলাদেশ সম্পর্ক জোরদার করতেও তার ভূমিকা ছিল উল্লেখযোগ্য।’

এই শোকের মুহূর্তে বাংলাদেশের জনগণের প্রতিও সহমর্মিতা জানান ভারতের প্রধানমন্ত্রী।    

তিনি লেখেন, ‘ইতিহাসজুড়ে তারা (বাংলাদেশের মানুষ) যে অসাধারণ শক্তি ও মর্যাদাবোধের পরিচয় দিয়েছেন, তা স্মরণযোগ্য। আমি নিশ্চিত, অভিন্ন মূল্যবোধ, গণতান্ত্রিক ঐতিহ্য এবং গভীর জাতীয় ঐক্যের চেতনা তাদের শান্তি ও সম্প্রীতির পথে এগিয়ে যেতে অব্যাহতভাবে পথ দেখাবে।’

চিঠির শেষে মোদী বলেন, ‘আরও একবার আমার আন্তরিক সমবেদনা গ্রহণ করুন। এই কঠিন সময়ে আপনাকে ও আপনার পরিবারকে সৃষ্টিকর্তা যেন ধৈর্য ও শক্তি দান করেন—এই প্রার্থনা করি। আপনার ভবিষ্যৎ কাজের জন্যও আমার শুভকামনা রইল।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

সামরিক বিমানে হাসিনাকে ফেরত পাঠানোর বিষয়ে যা বলল ভারত

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

মোদির বিরুদ্ধে ফোনে আড়িপাতার অভিযোগ রাহুল গান্ধীর

বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

বিবিসির প্রতিবেদন বিচারের মুখোমুখি হওয়াই হাসিনার একমাত্র বিকল্প, মনে করছে ভারত

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

তুরস্ক থেকে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

অনিরুদ্ধ-কাব্যের বিয়ে রজনীকান্ত, স্ট্যালিনের পর রিসেপশনে আসছেন মোদি-থালাপতি

বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

বিশ্বনেতাদের সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ

আরও পড়ুন

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

১১ দলের ট্রেনমার্চ স্থগিত

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

কুমিল্লা উত্তর জেলা জামায়াতের নতুন পূর্ণাঙ্গ কমিটি, নেতৃত্বে যারা

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

গণহত্যার দায়ে শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করতে হবে: রিজভী

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

নুসরাতের বাড়িতে আগুনের ঘটনায় সরকারের ব্যর্থতা দেখছেন বিরোধীদলীয় এমপিরা

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম