Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত ‎

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৭ জানুয়ারি ২০২৬, ১১:০৭ পিএম

ইসলামী আন্দোলনের জন্য এখনো আলোচনার দরজা উন্মুক্ত: জামায়াত  ‎

ফাইল ছবি।

Advertisement

ইসলামী আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটে না থাকার স্পষ্ট ঘোষণা দিলেও এখনো তাদের জন্য আলোচনার দরজা উন্মুক্ত বলে জানিয়েছেন জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। 

শনিবার রাজধানীর মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের এখনো জোটে যুক্ত হওয়ার সুযোগ আছে কি না, জানতে চাইলে এহসানুল মাহবুব জুবায়ের বলেন, ‘আমরা সব সময় বলেছি, আমাদের দরজা সবার জন্য উন্মুক্ত। এখনো আমাদের সেই একই বার্তা রয়েছে।’

সংবাদ সম্মেলনে জুবায়ের বলেন, আজ সকাল ৯টা থেকে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অধিবেশন চলছে। আজকের বৈঠকের মূল আলোচ্য বিষয়গুলোর মধ্যে নির্বাচনি প্রচারণার সূচি, ২২ তারিখ থেকে আমাদের নির্বাচনি প্রচার কাজ আরম্ভ হবে।

আজকের বৈঠকে বিস্তারিত পরিকল্পনা, অর্থাৎ কোন জেলায়, কোন আসনে কখন আমরা যাব এবং কে কে সঙ্গে থাকবেন—তার একটি খসড়া প্রস্তাব আজ চূড়ান্ত করা হবে বলেও জানান জামায়াতের এই সহকারী সেক্রেটারি।

আজকের বৈঠকে জামায়াতের ইশতেহারটিও চূড়ান্ত হবে বলে জানান তিনি। বলেন, ‘নির্বাচনি কার্যক্রম শুরু হওয়ার পর সুবিধাজনক সময়ে সংবাদ সম্মেলনের মাধ্যমে আমরা এটি জাতির কাছে উপস্থাপন করব।’

এহসানুল মাহবুব জুবায়ের আরও বলেন, ‘একটি রাষ্ট্র পরিচালনার জন্য গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আমাদের বিশেষজ্ঞ টিম বেশ কিছু “পলিসি পেপার” তৈরি করেছেন। জনগণের ভোটে যদি আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব পাই, তবে আমাদের কর্মপন্থা কী হবে, তা এখানে বিস্তারিত থাকছে। বিশেষজ্ঞ কমিটির সদস্যরা আজ সেগুলো পেশ করছেন এবং আজকের বৈঠকে তা চূড়ান্ত হবে। পরবর্তী সময়ে এগুলো আমাদের ওয়েবসাইটেও পাওয়া যাবে।’

এহসানুল মাহবুব জুবায়ের বলেন, জাতীয় নির্বাচন সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়, যেমন বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচন কমিশনের ভূমিকা, লেভেল প্লেয়িং ফিল্ড এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হচ্ছে। নির্বাচনের আগে যেহেতু সময় খুব কম, তাই আমরা চেষ্টা করছি দীর্ঘ আলোচনার মাধ্যমে আজকের এই বৈঠকে সব এজেন্ডা চূড়ান্ত করার।

অবশিষ্ট ৪৭ আসনের বিষয়ে আইনজীবী জুবায়ের বলেন, ‘আমরা ৪৭টি আসন রেখেছিলাম। এ বিষয়ে আমাদের একটি লিয়াজোঁ কমিটি আছে। তাঁরা আলোচনা করে একটি সিদ্ধান্তে পৌঁছালে আমরা আপনাদের তা আনুষ্ঠানিকভাবে জানাব।’

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

সরকারের উদ্দেশ্যে পরওয়ার পতিত সরকার ফেরার ভয় দেখিয়ে লাভ নেই

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

শপথের পর এক টাকাও দুর্নীতি করিনি: আমির হামজা

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

সৌদিতে হামলায় দুই বাংলাদেশিসহ নিহত ১২, জামায়াতের শোক

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

তুরস্ক সফর শেষে ঢাকা পৌঁছেছেন বিরোধীদলীয় নেতা

ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

‘জামায়াতের সেক্রেটারির ৭০০ অটোরিকশা’ ডিএনসিসি প্রশাসকের কাছে প্রমাণ চাইল জামায়াত

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

আরও পড়ুন

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

বিএনপি নেতার ছাত্রলীগ করা ছেলেও পেয়েছেন সারের ডিলারশিপ: সারোয়ার তুষার

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

নির্লজ্জতার এক নতুন উদাহরণ দেখা গেল চুয়েটে: সাদিক কায়েম

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

চুয়েটের ভিসি একজন গুন্ডা: হাসনাত

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

বিধবা কার্ড চালু হলে এমপির বউও নেবে: হাসনাত আব্দুল্লাহ

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম