Logo
Logo
×

Advertisement

সারাদেশ

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

Advertisement

Icon

পিরোজপুর প্রতিনিধি

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬, ১০:৪২ পিএম

বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন: মাসুদ সাঈদী

Advertisement

ডেঙ্গু পরিস্থিতি নিয়ন্ত্রণে জনগণের অসাবধানতার পাশাপাশি স্থানীয় প্রশাসনও দায়িত্ব পালনে পুরোপুরি ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেছেন পিরোজপুর-১ আসনের সংসদ সদস্য মাসুদ সাঈদী। তিনি বলেন, বরাদ্দ নেই বলে দায় এড়াচ্ছে প্রশাসন।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) সকালে পিরোজপুর পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও সচেতনতামূলক লিফলেট বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

মাসুদ সাঈদী বলেন, ডেঙ্গুর এই সংকট শুধু পিরোজপুরে নয়, গোটা দেশেই ছড়িয়ে পড়েছে। তবে দুর্ভাগ্যজনক হলেও সত্য, বরিশাল বিভাগের মধ্যে বর্তমানে ডেঙ্গু আক্রান্তে পিরোজপুর শীর্ষে অবস্থান করছে, যা আমাদের সবার জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা দাবি করছি না যে সাধারণ মানুষ শতভাগ সচেতন; তবে জনগণের অসাবধানতার পাশাপাশি প্রশাসনেরও একটি জোরালো ও কার্যকর ভূমিকা রাখা দরকার ছিল; কিন্তু তারা সেই দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছে বলেই আমি মনে করি।

প্রশাসনের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করে তিনি বলেন, জেলা প্রশাসন কিংবা পৌর প্রশাসন—উভয় কর্তৃপক্ষকেই ডেঙ্গু নিধন, পরিষ্কার-পরিচ্ছন্নতা ও রাস্তাঘাটের সার্বিক বিষয়ে বারবার জানানো হয়েছে। কিন্তু তাদের একটাই গতানুগতিক জবাব—‘বরাদ্দ নেই’। বরাদ্দ পাওয়ার জন্য তো যথাস্থানে চাইতে হবে। বরাদ্দ চেয়ে প্রশাসন সরকারের সংশ্লিষ্ট দপ্তরে কতটুকু দৌড়ঝাঁপ করেছে এবং সেক্ষেত্রে আমার কোনো সহযোগিতা নিয়েছে কিনা, তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। তারা আমাকে কিছু না জানিয়ে নিজেরা কিছু করেছে কিনা, কোথায় কী আবেদন করেছে, তা আমার জানা নেই।

দ্রুত স্থানীয় সরকার নির্বাচনের দাবি জানিয়ে মাসুদ সাঈদী বলেন, জনগণের প্রধান দাবি ও প্রত্যাশা হলো নিজ এলাকা ও রাস্তাঘাট সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন থাকবে; কিন্তু সেই প্রত্যাশা পূরণের জন্য অবিলম্বে স্থানীয় সরকার নির্বাচন হওয়া জরুরি। স্থানীয় সরকার নির্বাচনে জনগণের ভোটে নির্বাচিত জনপ্রতিনিধিরা দায়িত্ব পেলেই কেবল মানুষের দুঃখ-কষ্ট ও সমস্যা সঠিকভাবে অনুধাবন করতে পারবেন। আশা করি, একটি সুপরিকল্পিত পৌরসভা গড়ে তুলতে যা যা করণীয়, নির্বাচিত প্রতিনিধিরাই তা আন্তরিকতার সঙ্গে করবেন।

কর্মসূচিতে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা জামায়াতের সেক্রেটারি জহিরুল হকসহ জেলা ও পৌর জামায়াতের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

আয়োজকরা জানান, ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি এবং এডিস মশার প্রজননস্থল ধ্বংসের লক্ষ্যে পিরোজপুরে সাত দিনব্যাপী এ পরিচ্ছন্নতা ও প্রচারপত্র বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

এমপি শাহজাহান চৌধুরীর উপস্থিতিতে বিএনপি-জামায়াত সংঘর্ষ

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

নিজ কর্মচারীর বিরুদ্ধে পৌরসভার মাইকিং

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে প্রতীক বরাদ্দ আজ

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

তুরস্কের পথে জামায়াত আমির ডা. শফিকুর রহমান

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

শারীরিক সম্পর্কের পর বিয়ে করতে অস্বীকৃতির অভিযোগ মেম্বারের বিরুদ্ধে

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আখতারুজ্জামানের মুক্তির দাবিতে বিক্ষোভের নামে পুরোনো ভিডিও প্রচার

আরও পড়ুন

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

সরকারি দলের ‘উন্নয়ন কার্ড’ বনাম জামায়াতের চ্যালেঞ্জ

রংপুরে ৪ খুন আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

আলামতের সঙ্গে গ্রেফতার দুজনের ডিএনএর মিল পাওয়া গেছে

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

প্রকাশ্যে ব্যবসায়ীকে অপহরণ, সিসিটিভিতে যা ধরা পড়ল

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

শিশির মনিরকে একহাত নিলেন রাশেদ খান

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম