Logo
Logo
×

Advertisement

রাজনীতি

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

Advertisement

Icon

শরীয়তপুর প্রতিনিধি

প্রকাশ: ২০ জানুয়ারি ২০২৬, ০৭:০১ পিএম

ইসির আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক: রিজভী

Advertisement

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ বলেছেন, নির্বাচন কমিশনের আচরণ ও কর্মকাণ্ড সন্দেহজনক। নির্বাচন কমিশনের দায়িত্ব নির্বাচন সুষ্ঠুভাবে করা। কমিশন সামগ্রিকভাবে সামাল দিতে পারছেন বলে আমাদের কাছে মনে হচ্ছে না। দৃঢ় হস্তে ন্যায়সঙ্গতভাবে কাজ করতে হবে নির্বাচন কমিশনকে।

তিনি আরও বলেন, নির্বাচন কমিশন যদি একদিকে হেলে পড়ে, কোনোদিকে ঢলে পড়ে তাহলে সেটা মানুষের পুরোনো আশঙ্কা। এটা আমাদের কাম্য নয়। জনগণ চায় একটি অবাধ ও সুষ্ঠু নির্বাচন। এ জাতি গণতন্ত্রের জন্য রক্ত দিয়েছে, স্বাধীনতার জন্য রক্ত দিয়েছে। এ জাতি ভোটাধিকারের জন্য রক্ত দিয়েছে। বারবার স্বৈরশাসক ও ফ্যাসিবাদরা তাদের রক্তের উপর দাঁড়িয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।

মঙ্গলবার দুপুরে শরীয়তপুরের জাজিরায় জেলা পরিষদ অডিটোরিয়ামে ও পরে শরীয়তপুর পৌর অডিটোরিয়ামে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী আহম্মেদ এসব কথা বলেছেন।

মেডিকেল ক্যাম্প উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিএনপির নির্বাহী কমিটির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. মো.  রফিকুল ইসলাম, জেলা বিএনপির সাধারণ সম্পাদক সরদার একেএম নাসির উদ্দিন কালু, শরীয়তপুর-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক সাঈদ আহম্মেদ অসলামসহ জেলা বিএনপি ও উপজেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতারা।

মেডিকেল ক্যাম্পে শতাধিক বিশেষায়িত ডাক্তার দিয়ে দিনব্যাপী ফ্রি চিকিৎসাসেবা প্রদান ও বিনামূল্যে ওষুধ বিতরণ করা হয়।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

নোট অব ডিসেন্টে পরিবর্তন নিয়ে বিরোধী দলকে বৈঠকে ডাক

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

‘আমি এখন বিএনপি নেতা’, সাংবাদিককে ইউএনও

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

মিথ্যাচার করে সরকারের ভাবমূর্তি নষ্টের চেষ্টা করছে জামায়াত: রিজভী

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

দেশের রাজনীতিতে ‘গুপ্ত-সুপ্ত’ বিতর্ক আবারও আলোচনায়

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

বিএনপি যা প্রতিশ্রুতি দেয়, তা বাস্তবায়ন করে: রিজভী

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে আব্দুল মঈন খান

আরও পড়ুন

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

‘আলেমরা সবসময় মাইনাসের শিকার’, এনসিপির নতুন কমিটি নিয়ে আশরাফ মাহদি

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

শিক্ষাপ্রতিষ্ঠানে অনৈতিক কর্মকাণ্ড গ্রহণযোগ্য নয়: হেফাজতে ইসলাম

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

মঈন খানকে হাসপাতালে দেখতে গেলেন মির্জা আব্বাস

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম