শবেবরাতে জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবর জিয়ারত করলেন পরিবারের সদস্যরা
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ০২:৫৯ পিএম
বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা।
|
ফলো করুন |
|
|---|---|
পবিত্র শবেবরাত উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন পরিবারের সদস্যরা।
মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে তারা এ দু’জনের সমাধিতে উপস্থিত হয়ে শ্রদ্ধা নিবেদন ও বিশেষ মোনাজাত করেন। ফাতেহা পাঠ ও দোয়া শেষে তারা পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন।
পরিবারের সদস্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী ডা. জোবাইদা রহমান, প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী শর্মিলা রহমান সিঁথি, খালেদা জিয়ার ছোট ভাই শামীম ইস্কান্দার এবং ভাগ্নে অভিক ইস্কান্দার।

