Logo
Logo
×

Advertisement

রাজনীতি

রাজধানীতে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:২৬ পিএম

রাজধানীতে টাকা বিতরণকালে জামায়াত নেতা আটক

রাজধানীর সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির মো. হাবিব। ছবি: যুগান্তর

Advertisement

রাজধানীর সূত্রাপুর থানার ৪৪ নম্বর ওয়ার্ড জামাতের সেক্রেটারি মো. হাবিবকে টাকা বিতরণকালে আটক করেছেন এলাকাবাসী। পরে তাকে দুইদিনের কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত।

বুধবার ঢাকা-৬ আসনের সূত্রাপুর কমিউনিটি সেন্টার সামনে এ ঘটনা ঘটে। 

সূত্রাপুর থানার ওসি মো মতিউর রহমান বলেন, হাবিব নামে একজনকে সাজা দেওয়া হয়েছে। উনার কাছে টাকা পাওয়া গিয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, হাবিব ভোটারদের টাকা দিয়ে ভোট কেনার চেষ্টা করছিলেন। এ সময় এলাকাবাসী তাকে হাতেনাতে ধরে ফেলেন।

জানা গেছে, সূত্রাপুরের ৪৪ নম্বর ওয়ার্ড এলাকার একটি চালের দোকানে ভোটারদের কাছে টাকা বিতরণকালে স্থানীয়রা তাকে আটক করেন। খবর পেয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট ঘটনাস্থলে পৌঁছে যাচাই-বাছাই শেষে অভিযোগের সত্যতা পান। পরে নির্বাচনি আচরণবিধি লঙ্ঘনের দায়ে তাকে দুই দিনের কারাদণ্ড দেন।

Advertisement

রাজধানীর খবর ভ্রাম্যমাণ আদালত

Advertisement

আরও পড়ুন

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

রাফিয়াকে ‘রেডি’ হতে বললেন জামায়াত আমির

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

ছাত্রনেতাদের ‘ভালো জায়গায়’ বিয়ে দেওয়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

গোপালগঞ্জ যেতে কেন্দ্রীয় সভাপতির নির্দেশনা চাইল পিরোজপুর ছাত্রদল

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

স্বৈরতন্ত্রকে বিদায় দিলেও ফ্যাসিবাদী কাঠামো পরিবর্তন করতে পারিনি: সাইফুল হক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম