Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নির্বাচনের আগের রাতে মেঘনা আলমের জিডি

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১১ ফেব্রুয়ারি ২০২৬, ১০:৪০ পিএম

নির্বাচনের আগের রাতে মেঘনা আলমের জিডি

মেঘনা আলম। ফাইল ছবি

Advertisement

ঢাকা-৮ আসনে গণঅধিকার পরিষদ মনোনীত প্রার্থী মেঘনা আলম ব্যক্তিগত নিরাপত্তা না পাওয়ার অভিযোগে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন। বুধবার (১১ ফেব্রুয়ারি) রমনা থানায় তিনি এ জিডি করেন। রমনা থানার ওসি মোহাম্মদ রাহাৎ খান বিষয়টি নিশ্চিত করেছেন।

মেঘনা আলম জিডিতে উল্লেখ করেছেন, নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী গত ২২ জানুয়ারি থেকে তার নির্বাচনি প্রচারণা শুরুর কথা ছিল। কিন্তু বিভিন্ন ধরনের হুমকি-ধমকি এবং তার নারী সমর্থকদের ওপর স্ট্রিট হ্যারাজমেন্টের কারণে স্বাভাবিকভাবে প্রচারণা চালাতে পারেননি। ঢাকা-৮ আসনটি দেশের অন্যতম ঝুঁকিপূর্ণ নির্বাচনি এলাকা। এ আসন থেকে এখন পর্যন্ত কোনো নারী সংসদ সদস্য নির্বাচিত হননি। ভয়ের কারণে সাধারণত নারীরা এ আসনে প্রার্থী হতে চান না বলেও তিনি অভিযোগ করেন। এবারের নির্বাচনে তিনিই একমাত্র নারী প্রার্থী বলে জিডিতে উল্লেখ করেন। সরকারি প্রতিশ্রুতি অনুযায়ী স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাকে গানম্যানসহ ব্যক্তিগত নিরাপত্তা দেওয়ার কথা ছিল। এ বিষয়ে তিনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় ও স্বরাষ্ট্র উপদেষ্টাকে অবহিত করেন। তাদের নির্দেশনায় স্পেশাল ব্রাঞ্চকেও বিষয়টি জানান। তবে আশ্বাস পেলেও এখন পর্যন্ত কোনো নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

জিডিতে তিনি আরও আশঙ্কা প্রকাশ করেন, ভোটের দিন ঢাকা-৮ আসনের বিভিন্ন কেন্দ্র পরিদর্শনের সময় তার নিরাপত্তা ঝুঁকি থাকতে পারে। বর্তমান নির্বাচনি পরিবেশ, রাজনৈতিক উত্তেজনা এবং সম্ভাব্য ঝুঁকির প্রেক্ষাপটে নিরাপত্তা না দেওয়া সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দায়িত্বে অবহেলা ও বৈষম্যের শামিল বলে দাবি করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

‘ভিপি নুরের নির্দেশ, ৫ লাখ টাকার কম হবে না’ অডিও ভাইরালের পর যুব অধিকার নেতা বহিষ্কার

নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ

নিষিদ্ধ লীগ ও জামায়াতের গুপ্তরা সরকারকে বিতর্কিত করার চেষ্টা করছে: আবু হানিফ

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

সরকারি জমিতে গণঅধিকারের অফিস নির্মাণে বাধা, সংঘর্ষে ১৫ জন আহত

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

‘জন্ম বাংলাদেশে, তবুও তাদের মন কেন পাকিস্তান পাকিস্তান করে?’

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

সিদ্ধিরগঞ্জে বিএনপি-গণঅধিকার পরিষদের সমর্থকের পালটাপালটি মামলা

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ

জামায়াত-এনসিপি আওয়ামী লীগকে পুনর্বাসন করছে: আবু হানিফ

আরও পড়ুন

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম