Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সূত্রাপুরে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণ: জামায়াত নেতার কারাদণ্ড

Advertisement

Icon

হাজারীবাগ (ঢাকা) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১২:২৩ এএম

সূত্রাপুরে ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণ: জামায়াত নেতার কারাদণ্ড

ছবি: যুগান্তর

Advertisement

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের আগের দিন রাজধানীর ঢাকা-৬ আসনের একটি ভোটকেন্দ্রের সামনে টাকা বিতরণের অভিযোগে এক জামায়াত নেতাকে আটক করে ভ্রাম্যমাণ আদালত। পরে তাকে দুই দিনের কারাদণ্ড দেওয়া হয়।

দণ্ডপ্রাপ্ত মো. হাবিব সূত্রাপুর থানা জামায়াতের নায়েবে আমির বলে জানিয়েছে পুলিশ।

বুধবার (১১ ফেব্রুয়ারি) সূত্রাপুর কমিউনিটি সেন্টার ভোটকেন্দ্রের সামনে থেকে তাকে আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মতিউর রহমান। তিনি জানান, হাবিবের কাছে নগদ টাকা পাওয়া গেছে।

তবে তার কাছ থেকে কত টাকা উদ্ধার হয়েছে—সে বিষয়ে তাৎক্ষণিকভাবে সুনির্দিষ্ট তথ্য দিতে পারেননি ওসি।

লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. তারেক মাহমুদ  জানান, কিছু ব্যক্তিকে টাকা দেওয়ার অভিযোগে স্থানীয় লোকজন হাবিবকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট দুই দিনের কারাদণ্ড দেন।

ডিসি আরও বলেন, দণ্ডপ্রাপ্তকে কারাগারে পাঠানো হয়েছে।

অভিযোগের বিষয়ে মো. হাবিব দাবি করেছেন, তিনি ভোটকেন্দ্রে দায়িত্ব পালনকারী পোলিং এজেন্টদের ‘চা-নাস্তার খরচ’ বাবদ খামে করে ৫০০ টাকা করে দিচ্ছিলেন। তবে নির্বাচন সংশ্লিষ্ট বিধিবিধান লঙ্ঘনের অভিযোগে তাকে দণ্ডিত করা হয়েছে।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম