গণতন্ত্রের নতুন যাত্রা শুরু হলো: মির্জা ফখরুল
Advertisement
যুগান্তর প্রতিবেদন
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৭:৫৭ এএম
মির্জা ফখরুল ইসলাম আলমগীর। পুরোনো ছবি
|
ফলো করুন |
|
|---|---|
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঠাকুরগাঁওয়ের সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার সকাল ৭টা ৪০ মিনিট তিনি ভোট দেন।
এসময় তাৎক্ষণিক বক্তব্যে বিএনপি মহাসচিব বলেন, এই নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের যাত্রা নতুন করে শুরু হলো। বাংলাদেশের মানুষ এই ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে দেশকে এগিয়ে নিয়ে যেতে পারবে, অভিষ্ঠ লক্ষ্যে পৌঁছাতে পারবে।
তিনি এসময় আরও বলেন, অনেক বাধা-বিপত্তি পেরিয়ে, অনেক রক্তপাতের পর, অনেক আত্মত্যাগের পর আজকের এই দিনটির শুভ সূচনা হয়েছে। এই দিনটির জন্য অনেক ত্যাগ স্বীকার করতে হয়েছে।
তাঁতিপাড়ার বাসিন্দা হওয়ার সুবাদে মির্জা ফখরুলের বাসভবন থেকে এই কেন্দ্রের দূরত্ব সামান্যই। হেঁটেই মাত্র তিন-চার মিনিটেই কেন্দ্রে পৌঁছে ভোট দিতে পেরেছেন।
এই কেন্দ্রে হিন্দু, মুসলিম ও দলিত সম্প্রদায়ের ভোটারদের একযোগে ভোট দেওয়ার কথা রয়েছে। ফখরুলের নিজের এলাকা তাঁতিপাড়াসহ ওই কেন্দ্রের আওতাভুক্ত হয়েছে শহরের তিনটি মহল্লা। সেখানে মোট ভোটার ৩ হাজার ৩৬৮ জন।
