Logo
Logo
×

Advertisement

রাজনীতি

তাসনিম জারার গুরুতর অভিযোগ

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ১০:২৮ এএম

তাসনিম জারার গুরুতর অভিযোগ

ডা. তাসনিম জারা। সংগৃহীত ছবি

Advertisement

নিজের পোলিং এজেন্টদের বিভিন্ন অজুহাতে বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন ঢাকা-৯ আসনের বহুল আলোচিত স্বতন্ত্র প্রার্থী ডা. তাসনিম জারা। তিনি নির্বাচনের সুষ্ঠুতা নিয়েও প্রশ্ন তুলেছেন।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) নিজের নির্বাচনি এলাকায় সাংবাদিকদের তাৎক্ষণিক বক্তব্যে তাসনিম বলেছেন, ‘পোলিং এজেন্ট যারা আছে, তাদের ঢুকতে দেওয়া হচ্ছে না। বলা হচ্ছে, ওনারা এখানকার ভোটার না। কিন্তু এমন কোনো নিয়ম নেই যে পোলিং এজেন্ট হতে হলে ওই আসনের ভোটার হতে হবে।’

একইভাবে তার এজেন্টদের ‘পুরুষ কেন্দ্রে নারী এজেন্টের নিয়ম দেখিয়ে’ বের করে দেওয়ার অভিযোগ তুলেছেন। তাসনিম জারা বলেছেন, ‘বিভিন্নভাবে হেনস্তা করা হচ্ছে। বলা হচ্ছে, ফোন নিয়ে ঢোকা যাবে না। অথচ ফোন নিয়ে ঢোকা যাবে ব্যবহার করতে পারবে না।’

এ সময় ভোট সুষ্ঠু হওয়া নিয়েও প্রশ্ন তোলেন এই স্বতন্ত্র প্রার্থী, ‘বিভিন্ন অজুহাতে আমাদের যারা পোলিং এজেন্ট আছে, তাদের বের করে দেওয়া হয়েছে কিন্তু ভেতরে মানুষ ভোট দিচ্ছে, নির্বাচন হচ্ছে। এটা সুষ্ঠু প্রক্রিয়া কিভাবে হয়! যখন নিয়ম জানতে চাচ্ছি, তখন বলতেও পারছে না।’

Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইস্যুতে সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার

মিরপুরে স্বাস্থ্যকেন্দ্রে হামলা ইস্যুতে সরকারের কাছে ৪ প্রশ্ন তাসনিম জারার

চুল পড়া বন্ধের কার্যকারী উপায় জানালেন তাসনিম জারা

চুল পড়া বন্ধের কার্যকারী উপায় জানালেন তাসনিম জারা

প্রায়ই জ্বর ঠোসায় ভোগেন? জেনে নিন কারণ ও প্রতিকার

প্রায়ই জ্বর ঠোসায় ভোগেন? জেনে নিন কারণ ও প্রতিকার

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

আরও পড়ুন

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

এনসিপির নীতিনির্ধারক যে ১৬ নেতা

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

ড. ইউনূসের হেনস্তার দায় পররাষ্ট্রমন্ত্রীকে নিতে হবে: নাহিদ ইসলাম

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন হাসনাত আসিফ সারজিস

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

নতুন পদ পাচ্ছেন নাসীরুদ্দীন-হাসনাত-আসিফ ও সারজিস, কে কোন দায়িত্বে?

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম