Logo
Logo
×

Advertisement

রাজনীতি

এনসিপি নেত্রী ডা. মাহমুদা মিতু

‎আমার ভোট আমি দিলাম নারী নিপীড়কের বিপক্ষে

Advertisement

Icon

কাঁঠালিয়া (ঝালকাঠি) প্রতিনিধি

প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০৮:৫০ পিএম

‎আমার ভোট আমি দিলাম নারী নিপীড়কের বিপক্ষে

ভোট দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী জুলাইযোদ্ধা এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু

Advertisement

‎ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঝালকাঠি-১ (রাজাপুর-কাঁঠালিয়া) আসনে সাধারণ ভোটারদের সঙ্গে লাইনে দাঁড়িয়ে ভোট দিয়েছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়কারী জুলাইযোদ্ধা এনসিপির প্রার্থী ডা. মাহমুদা আলম মিতু।

ভোট দিয়ে বেরিয়ে এসে তিনি বলেন, জীবনের প্রথম ভোট ন্যায় ও ইনসাফের পক্ষের মার্কায়, আগ্রাসনবিরোধী মার্কায়, সংস্কারের পক্ষের মার্কা দাঁড়িপাল্লায় দিলাম।

তিনি আরও বলেন, আমার ভোট আমি দিলাম, চাঁদাবাজের বিপক্ষে দিলাম, জুলুমবাজের বিপক্ষে দিলাম, নারী নিপীড়কের বিপক্ষে দিলাম।

‎বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকালে নিজ উপজেলা কাঁঠালিয়ার একটি ভোটকেন্দ্রে ডা. মাহমুদা মিতু ভোটাধিকার প্রয়োগ করেন।

এ সময় কেন্দ্র প্রাঙ্গণে ভোটারদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো এবং শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলতে দেখা যায়।

‎তিনি নির্বাচনি অঙ্গীকার পুনর্ব্যক্ত করে উন্নয়ন, কর্মসংস্থান, শিক্ষা, স্বাস্থ্যসেবা ও নিরাপত্তাকে অগ্রাধিকার দেওয়ার কথা বলেন এবং ভোটারদের অংশগ্রহণকেই গণতন্ত্রের মূল শক্তি হিসেবে উল্লেখ করেন।

এদিকে এ আসনের কোথাও কোনো ধরনের বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি। প্রায় প্রতিটি কেন্দ্রেই ভোটারদের উপস্থিতি লক্ষ্য করার মতো। বিশেষ করে নারী ভোটারদের ব্যাপক উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে কেন্দ্রে এসে ভোট দিতে দেখা গেছে।‎

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

মিষ্টির পদত্যাগ সংরক্ষিত নারী আসনটিতে কীভাবে হবে উপনির্বাচন

বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন বিএনপির দুই নেতাসহ ৬ প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা

মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন মির্জা ফয়সাল নাকি শামারুহ, কে হচ্ছেন ফখরুলের আসনের কাণ্ডারী?

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

ত্রয়োদশ জাতীয় সংসদের অধিবেশনে প্রথমবারের মতো মির্জা আব্বাস

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

আইপিইউ প্রতিনিধির কাছে আ.লীগের অভিযোগ, উঠে এলো চাঞ্চল্যকর তথ্য

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

সংসদে প্রথম ওয়াকআউট কবে ও কেন হয়েছিল?

আরও পড়ুন

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

রিমান্ড শেষে হাসপাতালে দীপু মনি

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির কমিটি পুনর্গঠন, নতুন দায়িত্বে সারজিস-আসিফ

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির নতুন যে দায়িত্ব পেলেন নাসীরুদ্দীন- হাসনাত

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

এনসিপির পুনর্গঠিত কেন্দ্রীয় আহ্বায়ক কমিটি ঘোষণা, কে কোন দায়িত্বে

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম