Logo
Logo
×

Advertisement

রাজনীতি

গাজীপুরের ৪টিতে বিএনপি, ১টি আসনে জামায়াতের জয়

Advertisement

Icon

গাজীপুর প্রতিনিধি

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৩:৩৮ এএম

গাজীপুরের ৪টিতে বিএনপি, ১টি আসনে জামায়াতের জয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন

Advertisement

এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গাজীপুরে ৫টি আসনের মধ্যে ৪ টিতে বিএনপি এবং একটিতে জামায়াতের মনোনীত প্রার্থীরা বিজয়ী হয়েছে। এরা হলেন গাজীপুর-১ আসনে বিএনপি (ধানের শীষ) মো. মজিবুর রহমান। এ আসনে সর্বমোট ২৩৮টি কেন্দ্রের মধ্যে এখন পর্যন্ত টি ২৩৮ টি কেন্দ্রের ফলাফলে ধানের শীষের প্রার্থী মজিবুর রহমানের পেয়েছেন ২ লাখ ৭৮ হাজার ০৬৮ ভোট। তার নিকটম প্রতিদ্বন্দ্বী দাঁড়িপাল্লা প্রতীকের  প্রার্থী শাহ আলম বকশী পেয়েছেন ১ লাখ ৪৯ হাজার ৪৮৭ ভোট।

গাজীপুর- ২ আসনে মোট ২৭২টি কেন্দ্রের মধ্যে ২৫৮টি কেন্দ্রের ফলাফলে বিএনপি মনোনীত প্রার্থী মনজুরুল করিম রনি ধানের শীষ প্রতীকে পেয়েছেন ১ লাখ ৭৮ হাজার ১৪০ ভোট এবং ১১ দলীয় প্রার্থী এনসিপির আলী নাসের খান (শাপলা কলি) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩০ হাজার ৯৬ ভোট।

গাজীপুর- ৩ আসনে ১৮০ কেন্দ্রের সবগুলোতে বিএনপির প্রার্থী রফিকুল ইসলাম বাচ্চু (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ২৭ হাজার ২১৪ ভোট এবং ১১ দলীয় জোটের পক্ষে খেলাফত মজলিসের মাওলানা এহসানুল হক (রিক্সা) প্রতীকে পেয়েছেন- ৬৬ হাজার ২০২ ভোট।

এছাড়া গাজীপুর-৪ আসনের মোট কেন্দ্র ১২৩টি। এ কেন্দ্রের মধ্যে সবকটি ফলাফলে জামায়াতের প্রার্থী সালাউদ্দিন আইউবী (দাড়িপাল্লা) পেয়েছেন-৫৯ হাজার৩৫৯টি এবং বিএনপির (ধানের শীষ) প্রার্থী শাহ রিয়াজুল হান্নান পেয়েছেন-৪৮ হাজার ৮৬৯টি।

অপর দিকে গাজীপুর-৫ আসনে মোট ১২৫টি কেন্দ্রের সবকটিতে বিএনপির প্রার্থী এ কে এম ফজলুল হক মিলন (ধানের শীষ) প্রতীকে পেয়েছেন ১ লাখ ৩৩ হাজার ৬৯৭ ভোট এবং জামায়াতে ইসলামীর মো. খাইরুল হাসান (দাঁড়িপাল্লা) মার্কায় পেয়েছেন ৪৭ হাজার ৮৯১ ভোট।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুরে শ্রমিকদের বিক্ষোভ, পুলিশ বক্সে অগ্নিসংযোগ

গাজীপুরে তৃতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

গাজীপুরে তৃতীয় দিনেও শ্রমিকদের মহাসড়ক অবরোধ, বিজিবি মোতায়েন

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

এ বছর পেঁয়াজ আমদানি করতে হয়নি, ভবিষ্যতেও প্রয়োজন হবে না: কৃষিমন্ত্রী

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে গার্মেন্টস শ্রমিকদের বিক্ষোভ

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

টঙ্গীতে ইয়াবা তৈরির কারখানার সন্ধান

আরও পড়ুন

ফেসবুক পোস্টে নাসীরুদ্দীন পাটওয়ারী রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

রাশেদ খাঁনের সংবাদপত্র ছেঁড়ার দৃশ্য আমাদের কী বার্তা দেয়?

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

লাইভে রাশেদ খাঁনের পত্রিকা ছেঁড়ার ঘটনা নিয়ে যা বললেন মিয়া গোলাম পরওয়ার

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

সোজা আঙুলে ঘি না উঠলে আঙুল বাঁকা করতে বাধ্য হবো: জামায়াত আমির

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

স্থানীয় সরকারমন্ত্রী ড. মঈন খানের শারীরিক অবস্থার উন্নতি

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম