Logo
Logo
×

Advertisement

সারাদেশ

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

Advertisement

Icon

টঙ্গী পূর্ব (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ১০:২১ পিএম

আলিম পরীক্ষায় মাদ্রাসা বোর্ডে দেশসেরা টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪০৩ জন।

Advertisement

২০২৬ সালের আলিম পরীক্ষার ফলাফলে বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে সাফল্য অর্জন করেছে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটি থেকে পরীক্ষায় অংশ নেওয়া ১ হাজার ৪০৭ জন শিক্ষার্থীর মধ্যে উত্তীর্ণ হয়েছে ১ হাজার ৪০৩ জন। পাশের হার ৯৯ দশমিক ৭২ শতাংশ।

প্রতিষ্ঠানটির প্রকাশিত ফলাফল অনুযায়ী, এ বছর বিজ্ঞান ও সাধারণ বিভাগ মিলিয়ে জিপিএ-৫ পেয়েছে ৪৬৪ জন শিক্ষার্থী। এর মধ্যে বিজ্ঞান বিভাগে ২৩২ জন এবং সাধারণ বিভাগে ২৩২ জন জিপিএ-৫ অর্জন করেছে। এ ছাড়া এ গ্রেড পেয়েছে ৭৬১ জন, এ-মাইনাস ১৩১ জন, বি গ্রেড ৩৭ জন এবং সি গ্রেড পেয়েছে ১০ জন। অকৃতকার্য হয়েছে চারজন শিক্ষার্থী।

এ বিষয়ে টঙ্গীর তামীরুল মিল্লাত কামিল মাদ্রাসার অধ্যক্ষ ড. হিফজুর রহমান বলেন, এবারের ফলাফলে জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। বিষয়টি আমরা গুরুত্বের সঙ্গে বিবেচনা করছি। তবে সামগ্রিকভাবে ৯৯ দশমিক ৭২ শতাংশ শিক্ষার্থীর উত্তীর্ণ হওয়া সন্তোষজনক।

তিনি বলেন, মাদ্রাসা শিক্ষা বোর্ডের সামগ্রিক পাশের হার ৬১ শতাংশের কিছু বেশি। সেখানে আমাদের প্রতিষ্ঠানের পাশের হার প্রায় শতভাগ। শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টায় এ সাফল্য এসেছে।

অধ্যক্ষ আরও বলেন, শুধু জিপিএ-৫-এর সংখ্যা দিয়ে একটি প্রতিষ্ঠানের সাফল্য মূল্যায়ন করা উচিত নয়। শিক্ষার্থীদের সামগ্রিক ফলাফল, নিয়মিত পাঠদান এবং উচ্চশিক্ষার জন্য উপযুক্ত করে গড়ে তোলাকেই আমরা বেশি গুরুত্ব দিচ্ছি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসি-এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন এই অভিনেত্রী

শুটিংয়ের ফাঁকে পড়াশোনা, এসএসসি-এইচএসসিতে জিপিএ–৫ পেয়েছিলেন এই অভিনেত্রী

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

শিক্ষক ১৩ জন, শিক্ষার্থী ১৪— পাশ করল মাত্র একজন

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

জিপিএ-৫ পেয়েছে রাকিব, আনন্দের বদলে পরিবারে কান্না

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

সিলেটে এইচএসসিতে ফল বিপর্যয়, ফেল করেছে প্রায় অর্ধেক পরীক্ষার্থী

আরও পড়ুন

এইচএসসির ফলাফল ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

ঠাকুরগাঁওয়ে ৯ কলেজে পাশ করেনি কেউ, এক শিক্ষার্থীর আত্মহত্যা

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

লংমার্চের নামে গাড়িমার্চ চলছে: মন্ত্রী নিতাই রায়

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

শাল্লায় জমি নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নিহত ১

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

এক কলেজে পরীক্ষার্থী মাত্র একজন, ফেল করলেন তিনিও

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম