Logo
Logo
×
   

রাজনীতি

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরকে বিজয়ী ঘোষণা

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০৫:৩২ এএম

ঢাকা-১৫ আসনে জামায়াত আমিরকে বিজয়ী ঘোষণা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-১৫ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে জয়ী ঘোষণা করা হয়েছে। আজ শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) ভোর ৫টার দিকে বেসরকারি ফলাফলে তাকে বিজয়ী ঘোষণা করেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা (ঢাকা অঞ্চল) ইউনুচ আলী।

নির্বাচন কর্মকর্তার সরবরাহ করা তালিকায় দেখা যায়, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ডা. শফিকুর রহমান পেয়েছেন ৮৫ হাজার ১৩১ ভোট, অপরদিকে তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ধানের শীষের প্রার্থী শফিকুল ইসলাম খান ৬৩ হাজার ৫১৭ ভোট পেয়েছেন। আর ‍তৃতীয় অবস্থানে আছেন জাতীয় পার্টির প্রার্থী সামসুল হক। তিনি লাঙ্গল প্রতীক নিয়ে পেয়েছেন ১ হাজার ৪২১ ভোট।

ডা. শফিকুর রহমান ও শফিকুলের মধ্যে ভোটের ব্যবধান ২১ হাজার ৬১৪।  এর আগে তিনি বিপুল ভোটের ব্যবধানে এগিয়ে থাকার পরও ফলাফল ঘোষণায় বিলম্ব করা হয় বলে অভিযোগ করেছিল জামায়াত।

রাজধানীর এই অতিগুরুত্বপূর্ণ আসনে আরো প্রতিদ্বন্দ্বীতা করেন কাস্তে প্রতীকের বাংলাদেশের কমিউনিস্ট পার্টির প্রার্থী আহাম্মদ সাজেদুল হক(৭৯৬), প্রজাপতি প্রতীকের আমজনতার দলের প্রার্থী নীলাভ পারভেজ (৭০৫), কলম প্রতীকের জনতার দলের প্রার্থী খান শোয়েব আমান উল্লাহ (৩৭৮) প্রমুখ।

ঢাকা-১৫ আসনের মোট ভোটার সংখ্যা ৩ লাখ ৪০ হাজার ৪৮০ জন। এর মধ্যে পুরুষ ভোটার হলো ১ লাখ ৭৫ হাজার ১৪২ জন এবং নারী ভোটার ১ লাখ ৬৫ হাজার ৩৩৮ জন।

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম