Logo
Logo
×
   

Advertisement

রাজনীতি

ইসিতে নজরুল ইসলাম খান

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৩৬ পিএম

আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন

নজরুল ইসলাম খান। ফাইল ছবি

Advertisement

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নির্বাচন পরিচালনা কমিটির প্রধান নজরুল ইসলাম খান বলেছেন,  আজ বাংলাদেশের ইতিহাসে একটি উল্লেখযোগ্য দিন। দেশের মানুষ গণতন্ত্রের অন্যতম শক্তি বিএনপিকে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পণ করার বিষয়টি মোটামুটি নিশ্চিত করেছে। আল্লাহর কাছে শুকরিয়া জানাচ্ছি। এ বিষয়ে বিস্তারিত ব্রিফিং করবেন আমাদের চেয়ারম্যান তারেক রহমান। 

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয় থেকে বেরিয়ে যাওয়ার সময় তিনি এসব কথা বলেন। এর আগে তার নেতৃত্বে বিএনপির একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনে ছিলেন। 

এক প্রশ্নের জবাবে নজরুল ইসলাম বলেন, বেসরকারিভাবে দুই তৃতীয়াংশের বেশি আসনে বিএনপি বিজয়ী হয়েছে। এর বাইরে জোটের অনেকেই বিজয়ী হয়েছেন। আগামী ৫ বছর তারা (জনগণ) বিএনপি ও তারেক রহমানকে দায়িত্ব দিয়েছেন। 

তিনি বলেন, শতভাগ সন্তুষ্টি কঠিন ব্যাপার। মোটামুটি ভালো নির্বাচন হয়েছে। আগের নির্বাচনগুলোর তুলনায় প্রাণহানি কম হয়েছে। রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হয়নি। তবে ভোট না দেওয়ার যে সংস্কৃতি তৈরি হয়েছিল সেখান থেকে বেরিয়ে আসা যায়নি। আরও বেশি মানুষ ভোট দিলে ভালো হতো। 

তিনি আরও বলেন, আমরাতো ২৯২ আসনে প্রার্থী দিয়েছিলাম। আশা করেছিলাম সবাই জিতবেন। এমন আশা সবাই করেন। এমনটি যারা ২/৩শ ভোট পান তারাও করেন। তবে আশা করছি আগামী নির্বাচনে বিএনপি আরও বেশি আসন পাবে। 

Advertisement

Advertisement

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম