Logo
Logo
×

Advertisement

রাজনীতি

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

Advertisement

Icon

যুগান্তর প্রতিবেদন, নারায়ণগঞ্জ

প্রকাশ: ৩১ অক্টোবর ২০২৬, ০৪:৩৩ পিএম

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

বিএনপি নেতা আব্দুল জলিল। ছবি: সংগৃহীত

Advertisement

সোনারগাঁ উপজেলা বিএনপির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক ও পিরোজপুর ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আব্দুল জলিলের প্রাথমিক সদস্যপদসহ দলের সব পদে পুনর্বহাল করা হয়েছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বহিষ্কৃত হওয়ার পর আবেদন বিবেচনায় নিয়ে তার বহিষ্কারাদেশ প্রত্যাহার করা হয়।  

শনিবার (৩১ অক্টোবর) দুপুরে সোনারগাঁ উপজেলা বিএনপির সভাপতি ও নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান এবং সাধারণ সম্পাদক মোশাররফ হোসেনের সিদ্ধান্তে এ আদেশ কার্যকর হয়।

উপজেলা বিএনপির দপ্তর সম্পাদক মো. ফজল হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এর আগে দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি ও আদর্শবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে আব্দুল জলিলকে সব পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছিল। পরবর্তীতে তার আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তাকে পূর্বের পদে পুনর্বহাল করা হয়। 

পুনর্বহালের প্রতিক্রিয়ায় আব্দুল জলিল বিএনপির চেয়ারম্যান তারেক রহমানসহ দলের নীতিনির্ধারকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। একই সঙ্গে নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও উপজেলা বিএনপির সভাপতি আজহারুল ইসলাম মান্নান, সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন এবং নারায়ণগঞ্জ জেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক ও এমপিপুত্র খাইরুল ইসলাম সজিবের প্রতি বিশেষ কৃতজ্ঞতা জানান।

তিনি জানান, দলের কাছে করা আবেদন বিবেচনা করে পুনরায় দলীয় কর্মকাণ্ডে যুক্ত হওয়ার সুযোগ দেওয়ায় তিনি কৃতজ্ঞ। সংশ্লিষ্ট নেতাদের সহযোগিতা ও অভিভাবকত্বেই দলে ফেরার সুযোগ পেয়েছেন বলে উল্লেখ করেন তিনি।

Advertisement

Advertisement

সম্পর্কিত খবর

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

ঢাকা বিশ্ববিদ্যালয় এখন অমানুষদের জায়গা: ফজলুর রহমান

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের নেপথ্যে কী

আ.লীগের সঙ্গে ‘আঁতাত’, বিএনপি-জামায়াতের পারস্পরিক সন্দেহের নেপথ্যে কী

‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

নাটোরে ছাত্রদল নেতা শাকিল হত্যা ‘ক্ষমতার মসনদ’ দখলে ২ এমপিপুত্রের লড়াই

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

‘হেডাম’ দেখাতে চাইলে বিএনপি করা যাবে না: রাশেদ খাঁন

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

এমপি আজিজের বিরুদ্ধে ব্যবস্থা নিতে কেন্দ্রে সুপারিশ করবে জেলা বিএনপি

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

ঠাকুরগাঁও-১ উপনির্বাচন সন্তোষজনক: রিজভী

আরও পড়ুন

১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে গেছে ৭৭৮টি গাড়ি

১১–দলীয় ঐক্যের লংমার্চে পদ্মা সেতু দিয়ে গেছে ৭৭৮টি গাড়ি

লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

লংমার্চের উদ্বোধনী সমাবেশে ছিল না এনসিপি, গাড়িবহরে ৪ নেতা

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

সুখবর পেলেন বিএনপি নেতা জলিল

কমিউনিস্ট নেতা স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

কমিউনিস্ট নেতা স্বদেশ ভট্টাচার্যের মৃত্যুতে বিপ্লবী ওয়ার্কার্স পার্টির শোক

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম