Logo
Logo
×

Advertisement

রাজনীতি

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

Icon

যুগান্তর প্রতিবেদন

প্রকাশ: ১৩ ফেব্রুয়ারি ২০২৬, ০১:১৫ পিএম

নুরকে অভিনন্দন জানিয়ে যা বললেন গোলাম মাওলা রনি

সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর ও সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি। ছবি: সংগৃহীত

Advertisement

পটুয়াখালী–৩ (গলাচিপা–দশমিনা) আসনে সংসদ সদস্য পদে বিজয়ী হওয়ায় সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়েছেন সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনি।

নিজের ব্যক্তিগত ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ শুভেচ্ছা জানান।

পোস্টে গোলাম মাওলা রনি নবনির্বাচিত সংসদ সদস্য হিসেবে নুরুল হক নুরকে অভিনন্দন জানিয়ে লিখেছেন, ‘অভিনন্দন নবনির্বাচিত মাননীয় সংসদ সদস্য ১১৩, পটুয়াখালী-৩ জনাব নুরুল হক নুর।’

এ সময় তিনি প্রতিদ্বন্দ্বী প্রার্থী হাসান মামুনকেও অভিনন্দন জানান। রনি উল্লেখ করেন, স্রোতের বিপরীতে দাঁড়িয়ে হাসান মামুন যেভাবে সর্বশক্তি দিয়ে নির্বাচনি লড়াই করেছেন এবং সাধারণ মানুষের ভালোবাসা অর্জন করেছেন, তা গলাচিপা–দশমিনার রাজনীতিতে স্বর্ণাক্ষরে লেখা থাকবে।

গোলাম মাওলা রনি তার পোস্টে আরও বলেন, ক্ষমতা আল্লাহর দেওয়া নেয়ামত এবং আসমানের হুকুম ছাড়া কেউ ক্ষমতায় যেতে পারে না। বিজয়ী ও পরাজিত উভয়পক্ষ যদি মহান আল্লাহকে উত্তম ফয়সালাকারী হিসেবে মেনে নেন, তবে তা সবার জন্যই কল্যাণকর হবে।

সবশেষে তিনি গলাচিপা–দশমিনার জনগণকে একটি আলোচিত ও দেশ কাঁপানো নির্বাচন উপহার দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং ‘আল্লাহ হাফেজ’ বলে পোস্ট শেষ করেন।


Advertisement

Advertisement

ঘটনাপ্রবাহ: ত্রয়োদশ জাতীয় নির্বাচন


আরও পড়ুন

সম্পর্কিত খবর

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

শপথ নিলেন মির্জা ফয়সল আমীন ও এলিজা জামান

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

নভেম্বরের প্রথম সপ্তাহে মালয়েশিয়ায় কর্মী পাঠানো শুরু: নুরুল হক

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

অন্তর্বর্তী সরকারের পৃষ্টপোষকতা পাওয়া কিংস পার্টি গুপ্তচরদের প্রক্সি সংগঠন: নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়া সফর শেষে দেশে ফিরেছেন প্রতিমন্ত্রী নুর

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

দক্ষিণ কোরিয়ার শ্রমবাজারে বাংলাদেশিদের সুযোগ বাড়ানোর উদ্যোগ

আরও পড়ুন

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

ডেঙ্গু প্রতিরোধে চট্টগ্রামে রিজভীর লিফলেট বিতরণ

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

এই নারী আমার স্ত্রী নন: গোলাম মাওলা রনি

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

পদত্যাগপত্রে যা লিখলেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

এনসিপি ছাড়ার কারণ জানালেন সামান্তা শারমিন

Logo

সম্পাদক : আবদুল হাই শিকদার

প্রকাশক : সালমা ইসলাম